প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Feb 2026, 12:09 AM
জনগণের আস্থাই আমার বিজয়ের শক্তি—হাসনাত আবদুল্লাহ
মাহফুজ নান্টু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে বিজয়ী এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “এই নির্বাচন ছিল আমার বিরুদ্ধে একটি বৃহৎ রাজনৈতিক ও প্রভাবশালী গোষ্ঠীর লড়াই। কিন্তু আমার সঙ্গে জনগণ ছিল। তাদের আস্থা ছিল। তাই আমি বিজয়ী হয়েছি।” গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “আমরা ইনসাফ প্রতিষ্ঠা করবো। আমার শত্রুর সঙ্গেও যেন কোনো বেইনসাফি না হয়, সে ধরনের সিস্টেম তৈরির জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। আমাদের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে কাজ করবো।” ফ্যাসিবাদের চূড়ান্ত বিলুপ্তিকে মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, “আমার রাজনৈতিক দল এনসিপির রাজনীতির মূল অঙ্গীকার হলো জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং রাষ্ট্র কাঠামো ঢেলে সাজানো।” গতকাল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিপুল ভোটে বিজয়ী হন এনসিপির এই নেতা। ১১ দলীয় জোটের পক্ষ থেকেও তাকে সমর্থন দেওয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রথম টেস্টে দলের সাথে যুক্ত হলেন লিটন
হুট করে ¯^স্তির খবর পেল দেশের ক্রিকেট| অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য যে দল ঘোষণা করা হয়েছি...
বড়ো অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে চেলসিকে
নিয়ম ভঙ্গের দায়ে চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)| একই সঙ্গে ক্লাব...
আর্জেন্টাইন ফুটবলারদের সমালোচনা করলেন তাদের প্রেসিডেন্ট
উত্তর আমেরিকা বিশ^কাপ ফুটবলের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় উদযাপনের সময় মালভিনাস (ফকল্যান্ডস)...
আবারও সাফের সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন
বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিনের বাফুফে অধ্যায় শেষ হয়েছিল ২০২৪ সালে| বাফুফেতে না থাক...
ইরানে ‘খুব কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের
এফএনএস বিদেশ: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার আবারও ইরানে ‘খুব কঠোরভাবে’ হামল...
ইরানকে রাশিয়ার দেয়া গোয়েন্দা তথ্যে উদ্বেগে যুক্তরাষ্ট্র
এফএনএস বিদেশ: রাশিয়ার সরবরাহ করা স্যাটেলাইট নজরদারি ও ইলেকট্রনিক গোয়েন্দা তথ্য (সিগন্যালস ইন্টেলিজেন...