...
শিরোনাম
এবার পদোন্নতি বোর্ড ও সিন্ডিকেট সভা বন্ধে উপাচার্যকে হুমকির অভিযোগ কুবির বিএনপিপন্থি শিক্ষকদের একাংশের বিরুদ্ধে ⁜ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘিরে অবৈধ স্থাপনা মাইকে ঘোষণা দিয়েও নিমসার বাজারে উচ্ছেদ ⁜ ব্রাহ্মণপাড়ায় হাম আতঙ্কে চিকিৎসকের দ্বারস্থ অভিভাবকরা, ৬ জনের নমুনা সংগ্রহ ⁜ অবৈধ জ্বালানি মজুদ রোধে কুমিল্লায় ফিলিং স্টেশনে প্রশাসনের নজরদারি জোরদার ⁜ চান্দিনায় বিএনপি নেতার হাসপাতাল ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ ⁜ কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা ও বিপুল পরিমাণ পলিথিন জব্দ ⁜ কুমিল্লায় চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি ⁜ কৃষক কার্ড হবে কৃষকের মর্যাদার স্বীকৃতি: কৃষিমন্ত্রী ⁜ কুমিল্লায় অরক্ষিত ১১৬ রেলক্রসিংয়ে কাটা পরে ১০ বছরে নিহত ৫৫৩ ⁜ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ধর্মমন্ত্রীকে জড়িয়ে মন্দিরে আগুনের অপপ্রচার ⁜ রূপসী বাংলায় সংবাদ প্রকাশের পর লালমাইয়ের সেই দুধ বাজারে তদারকি! ⁜ ব্রাহ্মণপাড়ায় পরোয়ানাভুক্ত পাঁচ পলাতক আসামি গ্রেপ্তার ⁜ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ হাঙ্গরের শুটকি ও সী-হর্স জব্দ ⁜ টেকসই উন্নয়নে পানি সম্পদের সঠিক ব্যবহার অত্যন্ত জরুরী ⁜ বুড়িচংয়ে পিকআপের ধাক্কায় সিএনজির বিএনপি নেতা নিহত, আহত ৫ ⁜ বুড়িচংয়ে পিকআপের ধাক্কায় সিএনজির বিএনপি নেতা নিহত, আহত ৫ ⁜ হোমনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ⁜ বাংলা নববর্ষকে সামনে রেখে ব্যস্থ সময় পার করছে নবীনগরের মৃৎশিল্পীরা ⁜ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক এক ⁜ কুমিল্লা আইডিয়াল কলেজের মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Feb 2026, 12:08 AM

...
কুমিল্লার ১১টি আসনে কোন প্রার্থী কত ভোট পেলেন News Image

অশোক বড়ুয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা জেলার ১১টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ রেজা হাসান আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি ৮টি, জামায়াতে ইসলামী ১টি, স্বতন্ত্র প্রার্থী ১টি এবং এনসিপি ১টি আসনে বিজয়ী হয়েছে। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বেসরকারি আসনওয়ারী প্রার্থীদের প্রাপ্ত ভোটের ফলাফলও প্রকাশ করা হয়।

২৪৯ কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা):

মোট ভোটার ৪,৩৮,৬১৬ জন। প্রদত্ত ভোট ২,৫০,০৫৮; বৈধ ভোট ২,৪৪,৮৯০ এবং বাতিল ভোট ৫,১৬৮। প্রদত্ত ভোটের হার ৫৭.০১%। এ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে বিএনপি প্রার্থী ড. খন্দকার মোশারফ হোসেন (ধানের শীষ) ১,৪১,৪৪০ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মোঃ মনিরুজ্জামান (দাঁড়িপাল্লা) পান ৯৪,৮৪৫ ভোট। ইসলামী আন্দোলন প্রার্থী বশির আহমেদ (হাতপাখা) ৬,৫০২ ভোট, জাতীয় পার্টির সৈয়দ মোহাম্মদ ইফতেখার আহসান (লাঙ্গল) ৬৩১ ভোট, আমার বাংলাদেশ পার্টির মোঃ সফিউল বাসার (ঈগল) ৫১১ ভোট, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোঃ আবুল কালাম (হাতি) ৪১১ ভোট, স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক (ঘোড়া) ২০৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী আবু জায়েদ আল মাহমুদ (কলস) ২০১ ভোট এবং বড়ুয়া মনোজিৎ ধীমন (কার) ১৪৪ ভোট পান। মোট কেন্দ্র ১৪৬টি।

২৫০ কুমিল্লা-২ (হোমনা ও তিতাস):

মোট ভোটার ৩,৭৫,০৬৬ জন। প্রদত্ত ভোট ২,০৬,২২৬; বৈধ ভোট ২,০১,৪১৪ এবং বাতিল ভোট ৪,৮১২। প্রদত্ত ভোটের হার ৫৪.৯৮%। এ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে বিএনপি প্রার্থী মোঃ সেলিম ভূঁইয়া (ধানের শীষ) ৭৭,০৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল মতিন (তালা) পান ৬৩,০৪৫ ভোট। জামায়াতে ইসলামী প্রার্থী মোঃ নাজিম উদ্দিন (দাঁড়িপাল্লা) ৫৩,৩৮৪ ভোট, ইসলামী আন্দোলন প্রার্থী মোঃ আশরাফুল আলম (হাতপাখা) ৬,৬১১ ভোট, ইসলামী ফ্রন্ট প্রার্থী মোঃ আব্দুস সালাম (চেয়ার) ৭৬৭ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আমির হোসেন (লাঙ্গল) ৫৭০ ভোট পান। মোট কেন্দ্র ১১১টি।

২৫১ কুমিল্লা-৩ (মুরাদনগর):

মোট ভোটার ৫,০০,৭২৬ জন। প্রদত্ত ভোট ২,৮৩,৬৭৫; বৈধ ভোট ২,৭৪,৫০৭ এবং বাতিল ভোট ৯,১৬৮। প্রদত্ত ভোটের হার ৫৬.৬৫%। ৯ জন প্রার্থীর মধ্যে বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (ধানের শীষ) ১,৫৯,২৯১ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মোঃ ইউসুফ সোহেল (দাঁড়িপাল্লা) পান ১,০৯,৫৯৯ ভোট। অন্যান্যদের মধ্যে ইসলামী আন্দোলনের আহমদ আব্দুল কাইয়ুম (হাতপাখা) ৩,৫৯৩ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মোঃ খোরশেদ আলম (ডাব) ৭১৭ ভোট, গণধিকার পরিষদের মনিরুজ্জামান (ট্রাক) ৬৩৩ ভোট, আমজনতার দলের চৌধুরী রকিবুল হক (প্রজাপতি) ২৪৪ ভোট, ইনসানিয়াত বিপ্লবের মোঃ শরীফ উদ্দিন সরকার (আপেল) ১৬৭ ভোট, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের রিয়াজ মোঃ শরীফ (সিংহ) ১৫২ ভোট এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোঃ এমদাদুল হক (হাতি) ১১১ ভোট পান। মোট কেন্দ্র ১৫৯টি।

২৫২ কুমিল্লা-৪ (দেবিদ্বার):

মোট ভোটার ৪,১০,৫৫৯ জন। প্রদত্ত ভোট ২,২৩,৬৫৭; বৈধ ভোট ২,১৯,৩৭৫ এবং বাতিল ভোট ৪,২৮২। প্রদত্ত ভোটের হার ৫৪.৪৮%। ৫ জন প্রার্থীর মধ্যে এনসিপি প্রার্থী মোহাম্মদ আবুল কালাম (শাপলা) ১,৬৬,৫৮৩ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী গণধিকার পরিষদের মোঃ জসিম উদ্দিন (ট্রাক) পান ৪৯,৮৮৫ ভোট। ইসলামী আন্দোলনের মোঃ আব্দুল করিম (হাতপাখা) ২,২৩২ ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলার ইরফানুল হক সরকার (আপেল) ৪২৭ ভোট এবং খেলাফত মজলিসের মোঃ মজিবুর রহমান (দেয়াল ঘড়ি) ২৪৮ ভোট পান। মোট কেন্দ্র ১১৭টি।

২৫৩ কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া):

মোট ভোটার ৪,৭৬,০৭৮ জন। প্রদত্ত ভোট ২,৭০,৮১৬; বৈধ ভোট ২,৬৪,১৮৪ এবং বাতিল ভোট ৬,৬৩২। প্রদত্ত ভোটের হার ৫৬.৮৮%। ১০ জন প্রার্থীর মধ্যে বিএনপি প্রার্থী মোঃ জসিম উদ্দিন (ধানের শীষ) ১,৩৪,৪৮৫ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মোবারক হোসাইন (দাঁড়িপাল্লা) পান ১,২৪,৫৪৭ ভোট। অন্যান্যদের মধ্যে আমার বাংলাদেশ পার্টির যোবায়ের আহমেদ ভূঁইয়া (ঈগল) ২,০২৯ ভোট, ইসলামী আন্দোলনের মোহাম্মদ রাশেদুল ইসলাম (হাতপাখা) ১,৫০৫ ভোট, জাতীয় পার্টির মোঃ এমরানুল হক (লাঙ্গল) ৭০৫ ভোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আব্দুল্লাহ আল কাফি (কাস্তে) ৩৪২ ভোট, ইনসানিয়াত বিপ্লবের তানজিল আহমেদ (আপেল) ১৬৭ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দলের শিরিন আক্তার (তারা) ১৫৩ ভোট, বাংলাদেশ মুসলিম লীগের আবুল কালাম ইদ্রিস (হারিকেন) ১৪৭ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির মোঃ আবুল বাশার (আম) ১০৪ ভোট পান। মোট কেন্দ্র ১৫৬টি।

২৫৪ কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন):

মোট ভোটার ৬,৪৪,৭৭৭ জন। প্রদত্ত ভোট ৩,৪০,৭০৬; বৈধ ভোট ৩,৩১,৬১৪ এবং বাতিল ভোট ৯,০৯২। প্রদত্ত ভোটের হার ৫২.৮৪%। ৯ জন প্রার্থীর মধ্যে বিএনপি প্রার্থী মোঃ মনিরুল হক চৌধুরী (ধানের শীষ) ২,০১,৭০৬ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ (দাঁড়িপাল্লা) পান ১,১৯,৮৫১ ভোট। অন্যান্য প্রার্থীরা হলেন—ইসলামী ফ্রন্টের মোঃ মাছুম বিল্লাহ মিয়াজী (মোমবাতি) ৪,৬৪৮ ভোট, ইসলামী আন্দোলনের মোঃ হারুনুর রশিদ (হাতপাখা) ২,৪৭৬ ভোট, বাংলাদেশ মুসলিম লীগের মোঃ ইয়াছিন (হাতপাঞ্জা) ১,৫৯৭ ভোট, বাসদের কামরুন নাহার সাথী (মই) ৫১৫ ভোট, জেএসডির ওবায়দুল কবীর মোহন (তারা) ৪৫৩ ভোট, গণধিকার পরিষদের মোবারক হোসেন (ট্রাক) ২১৫ ভোট এবং মুক্তিযোটের মোঃ আমির হোসেন ফরায়েজী (ছড়ি) ১৫৩ ভোট। মোট কেন্দ্র ১৯৭টি।

২৫৫ কুমিল্লা-৭ (চান্দিনা):

মোট ভোটার ৩,২৯,১৬৬ জন। প্রদত্ত ভোট ১,৮৬,১২০; বাতিল ভোট ৫,০৬৪। প্রদত্ত ভোটের হার ৫৬.৫৪%। ৫ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম (কলস) ৯১,৬৯০ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী রেদোয়ান আহমেদ (ধানের শীষ) পান ৪৮,৫০৯ ভোট। খেলাফত মজলিসের সোলাইমান খান (দেয়াল ঘড়ি) ২৬,৩১৯ ভোট, ইসলামী আন্দোলনের মাওলানা এহতেশামুল হক (হাতপাখা) ২৪,২৭৭ ভোট এবং মুক্তিযোটের সজল কুমার কর (ছড়ি) ২৬১ ভোট পান। মোট কেন্দ্র ১০৬টি।

২৫৬ কুমিল্লা-৮ (বরুড়া):

মোট ভোটার ৩,৮০,৮৩৩ জন। প্রদত্ত ভোট ২,২৬,৮০৬; বৈধ ভোট ২,২১,০৯৩ এবং বাতিল ভোট ৫,৭০৩। প্রদত্ত ভোটের হার ৫৯.৫৬%। ৮ জন প্রার্থীর মধ্যে বিএনপি প্রার্থী জাকারিয়া তাহের (ধানের শীষ) ১,৬৯,১৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মোঃ শফিকুল আলম হেলাল (দাঁড়িপাল্লা) পান ৪৫,০৯১ ভোট। অন্যান্যদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম পার্টির মোঃ গোলাম মোর্শেদ (একতারা) ৩,২২৪ ভোট, ইসলামী আন্দোলনের মোঃ গোলাম ছাদেক (হাতপাখা) ২,২৭৩ ভোট, ২০০০ জাতীয় পার্টির এইচ এম এম ইরফান (লাঙ্গল) ৭২৭ ভোট, ইসলামী ঐক্যজোটের আব্দুল কাদের (মিনার) ২৭৯ ভোট, বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী (হাতি) ১৬১ ভোট এবং বাসদের মোঃ আলী আশরাফ (মই) ১৬০ ভোট পান। মোট কেন্দ্র ১০৬টি।

২৫৭ কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ):

মোট ভোটার ৪,৭৮,৫৩৫ জন। প্রদত্ত ভোট ৩,১১,০৮০; বৈধ ভোট ৩,০২,৬৬৫ এবং বাতিল ভোট ৮,৪১৫। প্রদত্ত ভোটের হার ৬৫.০১%। ৮ জন প্রার্থীর মধ্যে বিএনপি প্রার্থী মোঃ আবুল কালাম (ধানের শীষ) ১,৭০,০০৮ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী ছৈয়দ এ কে এম সরোয়ার উদ্দিন ছিদ্দিকী (দাঁড়িপাল্লা) পান ১,১৮,৯৬১ ভোট। অন্যান্যদের মধ্যে ইসলামী আন্দোলনের সেলিম মাহমুদ (হাতপাখা) ৭,৬২৬ ভোট, ইসলামী ফ্রন্টের মোঃ আবু বকর ছিদ্দিক (চেয়ার) ৩,৯১৯ ভোট, জাতীয় পার্টির মোঃ গোলাম মোস্তফা কামাল (লাঙ্গল) ১,২১৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম (ফুটবল) ৪৭৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোঃ আবুল কাশেম (হাঁস) ৩৩৫ ভোট এবং মুক্তিযোটের মোঃ মিজানুর রহমান চৌধুরী (ছড়ি) ১২৪ ভোট পান। মোট কেন্দ্র ১৩৫টি।

২৫৮ কুমিল্লা-১০ (লাঙ্গলকোট ও লালমাই):

মোট ভোটার ৫,৩৬,২২৮ জন। প্রদত্ত ভোট ৩,০৫,৯৪৪; বাতিল ভোট ৯,১৯৭। প্রদত্ত ভোটের হার ৫৭.০৫%। ৭ জন প্রার্থীর মধ্যে বিএনপি প্রার্থী মোহাম্মদ মোবাশ্বের আলম ভূঁইয়া (ধানের শীষ) ১,৬৩,৬৬৭ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মোঃ ইয়াছিন আরাফাত (দাঁড়িপাল্লা) পান ১,০৩,৭৩৩ ভোট। ইসলামী আন্দোলনের মোঃ শামছুদ্দোহা (হাতপাখা) ৭,৯৫৯ ভোট, বাংলাদেশ কংগ্রেসের হাছান আহমেদ (ডাব) ৪০০ ভোট, আমজনতার দলের মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান (প্রজাপতি) ৩৭৩ ভোট, মুক্তিজোটের কাজী নূরে আলম ছিদ্দিকী (ছড়ি) ৩২২ ভোট এবং গণধিকার পরিষদের রমিজ বিন আরিফ (ট্রাক) ২৯৩ ভোট পান। মোট কেন্দ্র ১৫৩টি।

২৫৯ কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম):

মোট ভোটার ৪,২১,৬৩২ জন। প্রদত্ত ভোট ২,১৯,৫১১; বৈধ ভোট ২,১৩,৮৯৪ এবং বাতিল ভোট ৫,৬১৭। প্রদত্ত ভোটের হার ৫২.০৬%। ৭ জন প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী প্রার্থী সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের (দাঁড়িপাল্লা) ১,৩৩,৩০৮ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোহাম্মদ কামরুল হুদা (ধানের শীষ) পান ৭৬,৬৩৮ ভোট। ইসলামী আন্দোলনের মোঃ মহিউদ্দিন শহীদ (হাতপাখা) ২,৭৬৬ ভোট, জাতীয় পার্টির মোঃ মাইনউদ্দিন (লাঙ্গল) ৭০৪ ভোট, বাংলাদেশ কংগ্রেসের আ ফ ম আবদুর রহিম (ডাব) ১৫৪ ভোট, মুক্তিজোটের মোঃ ইউসুফ (ছড়ি) ১৮৬ ভোট এবং গণফ্রন্টের মোঃ আলমগীর (মাছ) ৯৮ ভোট পান। মোট কেন্দ্র ১২৮টি।

এদিকে, জেলা কার্যালয়ের নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, ১২ জানুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটে মোট ২৫,৫০,৪৬৩ ভোটের মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১৮,৪০,৬৯৮ এবং ‘না’ ভোট পড়েছে ৭ লাখ ৯ হাজার ৭৬৫।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

এবার পদোন্নতি বোর্ড ও সিন্ডিকেট সভা বন্ধে উপাচার্যকে হুমকির অভিযোগ কুবির বিএনপিপন্থি শিক্ষকদের একাংশের বিরুদ্ধে
এবার পদোন্নতি বোর্ড ও সিন্ডিকেট সভা বন্ধে উপাচার্যকে হুমকির...

কুবি প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করা, পদোন্ন...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘিরে অবৈধ স্থাপনা মাইকে ঘোষণা দিয়েও নিমসার বাজারে উচ্ছেদ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘিরে অবৈধ স্থাপনা মাইকে ঘোষণা দিয়েও নি...

কুমিল্লা উত্তর প্রতিনিধি। দেশের অন্যতম বৃহৎ কাঁচামালের পাইকারি বাজার কুমিল্লার নিমসার এলাকায় ঢা...

ব্রাহ্মণপাড়ায় হাম আতঙ্কে চিকিৎসকের দ্বারস্থ অভিভাবকরা, ৬ জনের নমুনা সংগ্রহ
ব্রাহ্মণপাড়ায় হাম আতঙ্কে চিকিৎসকের দ্বারস্থ অভিভাবকরা, ৬ জনে...

মো. আনোয়ারুল ইসলাম।।দেশের বিভিন্ন জেলায় হাম রোগের সংক্রমণ বৃদ্ধি ও প্রাণহানির খবরে কুমিল্লার ব্রাহ্ম...

অবৈধ জ্বালানি মজুদ রোধে কুমিল্লায় ফিলিং স্টেশনে প্রশাসনের নজরদারি জোরদার
অবৈধ জ্বালানি মজুদ রোধে কুমিল্লায় ফিলিং স্টেশনে প্রশাসনের নজ...

 সারাদেশের ন্যায় কুমিল্লায়ও জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অবৈধভাবে জ্বালানি তেল...

চান্দিনায় বিএনপি নেতার হাসপাতাল ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ
চান্দিনায় বিএনপি নেতার হাসপাতাল ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভ...

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় ধানের শীষ প্রতীক প্রার্থীর প্রধান সমন্বয়ক হয়ে কাজ ক...

কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা ও বিপুল পরিমাণ পলিথিন জব্দ
কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা ও বিপুল...

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লা শহরের রাজগঞ্জ বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ এবার পদোন্নতি বোর্ড ও সিন্ডিকেট সভা বন্ধে উপাচার্যকে হুমকির অভিযোগ কুবির বিএনপিপন্থি শিক্ষকদের একাংশের বিরুদ্ধে
➤ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘিরে অবৈধ স্থাপনা মাইকে ঘোষণা দিয়েও নিমসার বাজারে উচ্ছেদ
➤ ব্রাহ্মণপাড়ায় হাম আতঙ্কে চিকিৎসকের দ্বারস্থ অভিভাবকরা, ৬ জনের নমুনা সংগ্রহ
➤ অবৈধ জ্বালানি মজুদ রোধে কুমিল্লায় ফিলিং স্টেশনে প্রশাসনের নজরদারি জোরদার
➤ চান্দিনায় বিএনপি নেতার হাসপাতাল ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ
➤ কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা ও বিপুল পরিমাণ পলিথিন জব্দ
➤ কুমিল্লায় চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি
➤ কৃষক কার্ড হবে কৃষকের মর্যাদার স্বীকৃতি: কৃষিমন্ত্রী
➤ কুমিল্লায় অরক্ষিত ১১৬ রেলক্রসিংয়ে কাটা পরে ১০ বছরে নিহত ৫৫৩
➤ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ধর্মমন্ত্রীকে জড়িয়ে মন্দিরে আগুনের অপপ্রচার
➤ রূপসী বাংলায় সংবাদ প্রকাশের পর লালমাইয়ের সেই দুধ বাজারে তদারকি!
➤ ব্রাহ্মণপাড়ায় পরোয়ানাভুক্ত পাঁচ পলাতক আসামি গ্রেপ্তার
➤ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ হাঙ্গরের শুটকি ও সী-হর্স জব্দ
➤ টেকসই উন্নয়নে পানি সম্পদের সঠিক ব্যবহার অত্যন্ত জরুরী
➤ বুড়িচংয়ে পিকআপের ধাক্কায় সিএনজির বিএনপি নেতা নিহত, আহত ৫
➤ বুড়িচংয়ে পিকআপের ধাক্কায় সিএনজির বিএনপি নেতা নিহত, আহত ৫
➤ হোমনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
➤ বাংলা নববর্ষকে সামনে রেখে ব্যস্থ সময় পার করছে নবীনগরের মৃৎশিল্পীরা
➤ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক এক
➤ কুমিল্লা আইডিয়াল কলেজের মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ (ভারপ্রাপ্ত) কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ, মোবাইল:০১৭১২-৭৬৭৮৬৬,  বার্তা বিভাগ: ০১৭১১-৩৩২৪৯৮, ০১৯৭১-৩৩২৪৯৮, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪, ঢাকা অফিস : ০১৮১৯-৬০২০২৩, ফোন: +৮৮০২৩৩৪৪০৩৯০০।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

নির্বাহী সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪, ঢাকা অফিস : ০১৮১৯-৬০২০২৩, ফোন: +৮৮০২৩৩৪৪০৩৯০০।

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir