প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Feb 2026, 12:05 AM
ব্রাহ্মণপাড়ার দুলালপুর বাজারে আগুনে তিন দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৭৫ লাখ টাকা
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর বাজারে অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার ও স্টিল থাই ওয়ার্কশপসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বুধবার (১১ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে নগদ অর্থসহ প্রায় ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে দুলালপুর বাজারে সাব্বির সরকারের স্টিল থাই ওয়ার্কশপ ও মৃত নিজাম উদ্দিন সরকারের ছেলে মাঈন উদ্দিন সরকারের হার্ডওয়্যার দোকানের মাঝামাঝি স্থানে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে চিৎকার করে আশপাশের মানুষকে সতর্ক করেন। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে একটি সেলুন, একটি হার্ডওয়্যার দোকান ও একটি স্টিল থাই ওয়ার্কশপ সম্পূর্ণ পুড়ে যায়। দোকানগুলোতে থাকা নগদ অর্থ ও বিভিন্ন মালামাল আগুনে ভস্মীভূত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাঈন উদ্দিন সরকার দাবি করেন, তাঁর হার্ডওয়্যার দোকানে থাকা প্রায় ১৫ লাখ টাকা নগদসহ মোট ৬০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। অন্যদিকে সাব্বির সরকারের স্টিল থাই ওয়ার্কশপে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বুড়িচং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. আশরাফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নি...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগত...
কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: কৃষি, মৎস্য ও...
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেছেন, কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রি...
বিচারাধীন মামলার বাদীর ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চ...
বরাবর,পুলিশ সুপারকুমিল্লাদৃষ্টি আকর্ষণ:১) অফিসার ইনচার্জ, কোতওয়ালী মডেল থানা, কুমিল্লা।বিষয়ঃ বিচারাধ...
বাঞ্ছারামপুরে ঘোড়ায় করে শিক্ষককে রাজকীয় বিদায়
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শত...
জুলাই সনদ ও গণভোট কার্যকরের দাবিতে ব্রাহ্মণপাড়ায় জামায়াতের গ...
মো. আনোয়ারুল ইসলাম।।জুলাই সনদ ও গণভোট দ্রুত কার্যকর করার দাবিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গণমিছিল ও সম...
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী কুমিল্ল...
মাহফুজ নান্টু কুমিল্লা৷ গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া...