প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Feb 2026, 12:05 AM
কুমিল্লা-১১ আসনে প্রায় ৫৮ হাজার ভোটে বিজয়ী জামায়াতের ডা. তাহের
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। এ সময় তিনি কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহানের নিকট আনুষ্ঠানিকভাবে ফলাফল কপি হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান ও সেক্রেটারি মু. বেলাল হোসাইন।
এর আগে গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. তাহের দাড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৩০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মো. কামরুল হুদা পেয়েছেন ৭৬ হাজার ৬৩৮ ভোট। এ আসনে অন্যান্য প্রতিদ্বন্দ্বী হিসেবে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন শহিদ পেয়েছেন ২ হাজার ৭৬৬ ভোট, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. মাইন উদ্দিন পেয়েছেন ৭০৪ ভোট, বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকের প্রার্থী আ. ফ. ম আব্দুর রহিম পেয়েছেন ১৯৪ ভোট, বাংলাদেশ সাংস্ক...তিক মুক্তিজোট মনোনীত প্রার্থী ছড়ি প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইউসুফ পেয়েছেন ১৮৬ ভোট, গণফ্রন্ট মনোনীত মাছ প্রতীকের প্রার্থী মো. আলমগীর পেয়েছেন ৯৮ ভোট।
আসনটিতে নানা অনিয়মের অভিযোগে তিনটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। এসব কেন্দ্রে ভোটের সংখ্যা ১২ হাজারের অধিক। তবে, দাঁড়িপাল্লার প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের ভোটের সংখ্যা বেশি হওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
এ বিষয়ে ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, মহান আল্লাহ তা’আলার অশেষ মেহেরবানীতে এবং জনগণের প্রত্যক্ষ ভোটে আমি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছি। আমি চৌদ্দগ্রামবাসীর কাছে অশেষ ক...তজ্ঞতা প্রকাশ করছি। ইনসাফের সমাজ বিনির্মাণে ও আধুনিক ও উন্নত চৌদ্দগ্রাম গঠনে জনগণকে সাথে নিয়ে আমি কাজ করব। সমাজের প্রতিটি ক্ষেত্রে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত চৌদ্দগ্রাম গড়তে আমি সকলের সহযোগিতা চাই।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নি...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগত...
কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: কৃষি, মৎস্য ও...
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেছেন, কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রি...
বিচারাধীন মামলার বাদীর ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চ...
বরাবর,পুলিশ সুপারকুমিল্লাদৃষ্টি আকর্ষণ:১) অফিসার ইনচার্জ, কোতওয়ালী মডেল থানা, কুমিল্লা।বিষয়ঃ বিচারাধ...
বাঞ্ছারামপুরে ঘোড়ায় করে শিক্ষককে রাজকীয় বিদায়
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শত...
জুলাই সনদ ও গণভোট কার্যকরের দাবিতে ব্রাহ্মণপাড়ায় জামায়াতের গ...
মো. আনোয়ারুল ইসলাম।।জুলাই সনদ ও গণভোট দ্রুত কার্যকর করার দাবিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গণমিছিল ও সম...
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী কুমিল্ল...
মাহফুজ নান্টু কুমিল্লা৷ গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া...