প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jan 2026, 12:15 AM
ফ্যাসিবাদী শাসন ও অত্যাচার থেকে মুক্তির পথ ধানের শীষ
মো. আনোয়ারুল ইসলাম
দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসন ও অন্যায়-অত্যাচার থেকে মুক্তির একমাত্র পথ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)—এমন মন্তব্য করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাজী জসিম উদ্দিন। তিনি বলেন, সাধারণ মানুষের আশার প্রতীক এখন ধানের শীষ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ও মাধবপুর ইউনিয়নে উঠান বৈঠক, জনসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জসিম উদ্দিন বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও দেশের মানুষকে ফেলে যাননি। তিনি জীবদ্দশায় দেশের সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান আগামীর বাংলাদেশের কর্ণধার। তাঁর হাত শক্তিশালী করতে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিন।
তিনি আরও বলেন, ধানের শীষ বিজয়ী হলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। একই সঙ্গে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
দিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ আলম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, দপ্তর সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, ছাত্রবিষয়ক সম্পাদক হাজী জাকির খান সম্রাট, চান্দলা ইউনিয়ন বিএনপির সভাপতি আ. ছাক্তার লিটন, সাধারণ সম্পাদক মো. রুহলামিন ভূইয়া বাদল, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা জামান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ বাকি, ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম ভূইয়া, সদস্য সচিব ফায়সাল কবির আখন্দ, সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...