প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jan 2026, 12:15 AM
বাইউস্টে কর্মশালা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লায় ” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ ও ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মসূচিটি মোট চারটি সেশনে বিভক্ত ছিল।
অধ্যাপক ড. মো. তহিদুর রহমান, পরিচালক, আইকিউএসি-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালার সূচনা হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইউস্টের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের গুরুত্ব তুলে ধরেন এবং টিচিংুলার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, ধারাবাহিক পেশাগত উন্নয়ন, ও একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যানের সমন্বিত প্রয়োগকে টেকসই গুণগত মান নিশ্চিতকরণের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন। কর্মমশালায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানবৃন্দ, এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। দুই দিনব্যাপী এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
মোছা. রেজওয়ানা করিম, অতিরিক্ত পরিচালক, আইকিউএসি-র সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অধ্যাপক ড. মো. তহিদুর রহমান, পরিচালক, আইকিউএসি ও সালমা পারভিন সুমা, অতিরিক্ত পরিচালক, আইকিউএসি, রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন। অংশগ্রহণকারীরা কোয়ালিটি অ্যাসিউরেন্সের বিভিন্ন ধাপ, কৌশল ও বাস্তব প্রয়োগ সম্পর্কে গভীর ও ব্যবহারিক ধারণা অর্জন করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা ৫৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু...
গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল
উষ্ণতা বৃদ্ধিতে হাজার বছরের জমা বরফ গলে যাচ্ছে। হিমালয়ের বুক চিরে হঠাৎ নেমে আসছে বরফ, পাথর, কাদা আর...
কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প...
কুমিল্লা জেলা সংবাদদাতা,২৮ আগস্টঃকুমিল্লা টাউন হল মাঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প প্রস্তাবিত সড...
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্...
মাহফুজ নান্টু কুমিল্লা গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পন...
মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা
মাহফুজ নান্টু, কুমিল্লাসীমান্তবর্তী কুমিল্লায় কাঁটাতারের ফাঁকফোকর দিয়ে আসা মাদকের বিষে নীল হয়ে যাচ্ছ...
সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রা...
কাজী নজরুল ইসলাম চাঁদপুরের ‘আত্মগোপনে’ থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবারকে উদ্ধার কর...