প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jan 2026, 12:12 AM
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের নতুন সীমানা প্রাচীরের বিরুদ্ধে ক্ষোভ—মানববন্ধন
আয়েশা আক্তার
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের দক্ষিণ-পূর্ব পাশে ফুলের বাগান ধ্বংস করে এবং সাধারণ মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তা সংকীর্ণ করে নতুন সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। এরই প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে রাজপথে নামে কুমিল্লার সচেতন নাগরিকরা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে কারাগারের দক্ষিণ-পূর্ব পাশের এলাকায় স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভে এলাকাটি মুখরিত হয়ে ওঠে নানা প্রতিবাদী স্লোগানে।
বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিন ধরে যে রাস্তা দিয়ে হাজারো মানুষ যাতায়াত করে, সেই রাস্তাটি সংকুচিত করে এবং সরকারি জায়গায় গড়ে ওঠা একটি সবুজ ফুলের বাগান নিশ্চিহ্ন করে নতুন প্রাচীর নির্মাণ করা হচ্ছে। এতে একদিকে সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে, অন্যদিকে পরিবেশ ও এলাকার সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মানববন্ধনে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, উন্নয়নের নামে জনস্বার্থ উপেক্ষা করে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এই নির্মাণ কাজ বন্ধ করে বিষয়টি নতুন করে পর্যালোচনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা। কর্মসূচি থেকে এলাকাবাসীর চলাচলের রাস্তা আগের মতো বহাল রাখা এবং পরিবেশবান্ধব বিকল্প সমাধান গ্রহণের দাবি জানানো হয়। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন না আন্দোলনকারীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা ৫৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু...
গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল
উষ্ণতা বৃদ্ধিতে হাজার বছরের জমা বরফ গলে যাচ্ছে। হিমালয়ের বুক চিরে হঠাৎ নেমে আসছে বরফ, পাথর, কাদা আর...
কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প...
কুমিল্লা জেলা সংবাদদাতা,২৮ আগস্টঃকুমিল্লা টাউন হল মাঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প প্রস্তাবিত সড...
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্...
মাহফুজ নান্টু কুমিল্লা গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পন...
মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা
মাহফুজ নান্টু, কুমিল্লাসীমান্তবর্তী কুমিল্লায় কাঁটাতারের ফাঁকফোকর দিয়ে আসা মাদকের বিষে নীল হয়ে যাচ্ছ...
সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রা...
কাজী নজরুল ইসলাম চাঁদপুরের ‘আত্মগোপনে’ থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবারকে উদ্ধার কর...