...
শিরোনাম
আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২ ⁜ গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল ⁜ কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব ⁜ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি ⁜ মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা ⁜ সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রাম থেকে উদ্ধার ⁜ চৌদ্দগ্রামে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত ⁜ বুড়িচং মাশরা রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে জশনে জুলুস ⁜ ব্রাহ্মণপাড়ায় সরকারি কাজে বাধা ও চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার ⁜ বুড়িচংয়ে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির গাছ ধ্বংসের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ⁜ বুড়িচংয়ে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ফেরার পথে কলেজছাত্র নিহত ⁜ ব্রাহ্মণপাড়া থানায় মাদকবিরোধী ‘অভিযোগ বক্স’, পরিচয় গোপনে তথ্য দেওয়ার সুযোগ ⁜ চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ⁜ শিকারপুরে রাস্তার পাশে রোপন করা গাছের চারায় বিষাক্ত কীটনাশক দিল দুর্বৃত্তরা ⁜ বাঞ্ছারামপুরে শিল্প পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন ⁜ বুড়িচংয় এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত ⁜ নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি ⁜ তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নিন্দা ⁜ নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন ⁜ নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jan 2026, 12:09 AM

...
চান্দিনায় বিএনপির কমিটি বিলুপ্ত, বহিষ্কার ও স্বতন্ত্র প্রার্থিতায় ভোটের মাঠ উত্তপ্ত News Image

সোহেল রানা, চান্দিনা

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। সম্প্রতি চান্দিনা উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্তির ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। এ সিদ্ধান্তকে ঘিরে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও পাল্টাপাল্টি প্রতিক্রিয়া।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা উত্তর জেলার চান্দিনা উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে দলীয় প্যাডে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ২৬ জানুয়ারি রাতে তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টেও এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়।

কমিটি বিলুপ্তির ঘোষণার পরপরই চান্দিনার রাজনৈতিক অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী ও চান্দিনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম এবং মাঠপর্যায়ে চলছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া।

শাওনের সমর্থকদের দাবি, কমিটি বিলুপ্তি কিংবা দলীয় সিদ্ধান্ত তার জনপ্রিয়তা বা ভোটব্যাংকে কোনো প্রভাব ফেলবে না। তারা বলছেন, “চান্দিনার মানুষ নেতা চেনে, মার্কা চেনে, উন্নয়ন চেনে। কমিটি বিলুপ্ত করে ভোট আটকানো যাবে না।” তাদের মতে, আতিকুল আলম শাওনের জনসমর্থন দিন দিন বাড়ছে এবং ভোটের দিন তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলস প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে বিএনপির দলীয় প্রার্থী ড. রেদোয়ান আহমেদ সমর্থকদের বক্তব্য ভিন্ন। তারা বলছেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় শাওনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সঠিক হয়েছে। তাদের মতে, “দলের বিরুদ্ধে কাজ করলে দল সাংগঠনিক সিদ্ধান্ত নিতেই পারে।” যারা বিএনপি করে ও দলকে ভালোবাসে তারা ধানের শীষ প্রতীকে ভোট দিবেন।

উল্লেখ্য, বিএনপির দলীয় প্রার্থী ড. রেদোয়ান আহমেদ একজন বীর মুক্তিযোদ্ধা ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)-এর সাবেক মহাসচিব। তিনি এলডিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেন এবং পরবর্তীতে দলীয় মনোনয়ন লাভ করে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। তার রাজনৈতিক জীবনে তিনি দুইবার প্রতিমন্ত্রী এবং চারবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চান্দিনায় দীর্ঘদিন ধরেই বিএনপির সাংগঠনিক দুর্বলতা, ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি এবং নেতৃত্বের দ্বন্দ্ব বিদ্যমান। এসব বিষয় এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তাদের মতে, স্থানীয় ভোটারদের একটি বড় অংশ দলীয় পরিচয়ের চেয়ে প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, সততা এবং এলাকার উন্নয়ন ভাবনাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

সাধারণ ভোটারদের মধ্যেও এ নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। অনেকেই বলছেন, পদ-পদবী নয়, বরং এলাকার শান্তি ও উন্নয়নই তাদের কাছে মুখ্য। তাদের মতে, “দল বহিষ্কার করলে ফেরার সুযোগ থাকে, কিন্তু জনগণ বহিষ্কার করলে আর ফেরার সুযোগ থাকে না।”

প্রসঙ্গত, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের সময় চান্দিনায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে গিয়ে আতিকুল আলম শাওন একাধিকবার হামলা-মামলার শিকার হন এবং কারাবরণ করেন। সম্প্রতি কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে কলস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ আসনে বিএনপির দলীয় প্রার্থী ছাড়াও ১১ দলীয় জোটের প্রার্থীসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই চান্দিনার রাজনৈতিক উত্তাপ ও মেরুকরণ স্পষ্ট হয়ে উঠছে। কমিটি ভাঙন, বহিষ্কার ও স্বতন্ত্র প্রার্থিতার সমীকরণে এবারের চান্দিনার ভোটের মাঠ যে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তপ্ত হতে যাচ্ছে, সে মত স্থানীয় রাজনৈতিক মহলের।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২
আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা ৫৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু...

গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল
গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল

উষ্ণতা বৃদ্ধিতে হাজার বছরের জমা বরফ গলে যাচ্ছে। হিমালয়ের বুক চিরে হঠাৎ নেমে আসছে বরফ, পাথর, কাদা আর...

কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব
কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প...

কুমিল্লা জেলা সংবাদদাতা,২৮ আগস্টঃকুমিল্লা টাউন হল মাঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প প্রস্তাবিত সড...

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্...

মাহফুজ নান্টু কুমিল্লা গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পন...

মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা
মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা

মাহফুজ নান্টু, কুমিল্লাসীমান্তবর্তী কুমিল্লায় কাঁটাতারের ফাঁকফোকর দিয়ে আসা মাদকের বিষে নীল হয়ে যাচ্ছ...

সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি  চট্টগ্রাম থেকে উদ্ধার
সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রা...

কাজী নজরুল ইসলাম চাঁদপুরের ‘আত্মগোপনে’ থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবারকে উদ্ধার কর...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২
➤ গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল
➤ কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব
➤ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি
➤ মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা
➤ সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রাম থেকে উদ্ধার
➤ চৌদ্দগ্রামে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত
➤ বুড়িচং মাশরা রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে জশনে জুলুস
➤ ব্রাহ্মণপাড়ায় সরকারি কাজে বাধা ও চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
➤ বুড়িচংয়ে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির গাছ ধ্বংসের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
➤ বুড়িচংয়ে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ফেরার পথে কলেজছাত্র নিহত
➤ ব্রাহ্মণপাড়া থানায় মাদকবিরোধী ‘অভিযোগ বক্স’, পরিচয় গোপনে তথ্য দেওয়ার সুযোগ
➤ চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
➤ শিকারপুরে রাস্তার পাশে রোপন করা গাছের চারায় বিষাক্ত কীটনাশক দিল দুর্বৃত্তরা
➤ বাঞ্ছারামপুরে শিল্প পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন
➤ বুড়িচংয় এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত
➤ নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
➤ তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নিন্দা
➤ নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন
➤ নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir