...
শিরোনাম
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা ⁜ চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি ⁜ জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো ⁜ লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ ⁜ এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম ⁜ ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইনের ⁜ নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা ⁜ ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের ⁜ বন্যার আগে সতর্ক করেনি চীন, দাবি নেপালের ⁜ পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের ⁜ এ সপ্তাহের ওটিটিতে দেখা যাবে যে সিনেমা-সিরিজ ⁜ নতুন পরিচয়ে আসছেন জেফার, এবার নিজের সুরে অ্যালবাম ⁜ ফেসবুকের ‘বদলে যাওয়া’ পরিবেশে বিরক্ত, নিজেকে সরিয়ে নিলেন আসিফ আকবর ⁜ মা ও বিবাহিত হয়েও ‘মিস ইউএসএ’ জিতে ইতিহাস গড়লেন জাস্টাস কেলি ⁜ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২ ⁜ গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল ⁜ কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব ⁜ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি ⁜ মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা ⁜ সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রাম থেকে উদ্ধার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jan 2026, 12:08 AM

...
কুমিল্লা-১০ নির্বাচনী আসনে ধানের শীষ প্রতীক পেলেন মোবাশ্বের আলম ভূইয়া News Image

মাসুদ রানা, কুমিল্লা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে ধানের শীষ প্রতীক পেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। হাইকোর্টের আদেশের পর সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান তাঁকে ধানের শীষ প্রতীক ররাদ্দ দেন। জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে মোবাশ্বের ভূঁইয়ার পক্ষে প্রতীক সংগ্রহ করেন তাঁর  প্রস্তাবকারী, সমর্থনকারীসহ নেতাকর্মীরা।

দলীয়সূত্রে জানা যায়, মোবাশ্বের আলম ভূঁইয়া ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন। এবারও কুমিল্লা-১০ আসনে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং মোবাশ্বের আলম ভূঁইয়া মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী হিসেবে। কিন্তু দল একই আসনের সাবেক সাংসদ আবদুল গফুর ভূঁইয়াকে মনোনয়ন দেয়। দলীয় প্রত্যয়নপত্র না থাকায় সেটি যাচাই-বাছাইয়ে বাতিল হয়ে যায়। গত রোববার কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মোবাশ্বের আলম ভূঁইয়ার দাখিল করা মনোনয়নপত্র বাতিলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। ফলে, প্রথমে দলীয় মনোনয়ন না পাওয়া মোবাশ্বের ভূঁইয়াই শেষ মুহূর্তে পেয়েছেন দলীয় মনোনয়ন এবং ধানের শীষ প্রতীক।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান  বলেন, মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট মোবাশ্বের আলম ভূঁইয়াকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন। এমন একটি নির্দেশের বিষয় আমরা জেনেছি এবং সেটি অনলাইনে যাচাই করে সত্যতা পাওয়া গেছে। উচ্চ আদালতের এই আদেশের সার্টিফায়েড কপি পাওয়ার পরই তাঁকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্ত...

এফএনএস স্পোর্টস: খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব তুলে ধরে প্রকাশিত হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়...

চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি
চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি

এফএনএস স্পোর্টস: ক্রিস্টাল প্যালেসের মাঠে ৪-১ গোলের বড় জয় নিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুমে টানা দ্বিতী...

জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো
জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো

এফএনএস স্পোর্টস: রেকর্ড গড়ার রাতটাকে আরও বিশেষ করে তুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো| আল তাওউনের বিপক্ষে জ...

লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ
লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ

এফএনএস স্পোর্টস: লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার...

এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম
এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম

এফএনএস স্পোর্টস: ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্সেও ফুটবল ক্লাবের মালিক হতে পারেন ডেভিড বে...

ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা  স্বীকার দুই আর্জেন্টাইনের
ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন...

এফএনএস স্পোর্টস: ফিফার বহুল আলোচিত দুর্নীতি কেলেঙ্কারিতে আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার ক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা
➤ চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি
➤ জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো
➤ লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ
➤ এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম
➤ ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইনের
➤ নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা
➤ ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের
➤ বন্যার আগে সতর্ক করেনি চীন, দাবি নেপালের
➤ পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
➤ এ সপ্তাহের ওটিটিতে দেখা যাবে যে সিনেমা-সিরিজ
➤ নতুন পরিচয়ে আসছেন জেফার, এবার নিজের সুরে অ্যালবাম
➤ ফেসবুকের ‘বদলে যাওয়া’ পরিবেশে বিরক্ত, নিজেকে সরিয়ে নিলেন আসিফ আকবর
➤ মা ও বিবাহিত হয়েও ‘মিস ইউএসএ’ জিতে ইতিহাস গড়লেন জাস্টাস কেলি
➤ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২
➤ গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল
➤ কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব
➤ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি
➤ মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা
➤ সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রাম থেকে উদ্ধার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir