প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jan 2026, 12:07 AM
সদর দক্ষিণে ৫ ইটভাটাকে তেরো লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণে ৫ টি ইটভাটাকে তেরো লাখ টাকা জরিমানা করা হয়েছে। কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে ইটভাটায় সরবরাহ করায় কুমিল্লা সদর দক্ষিণের ফুনকা ব্রিকসকে ৫ লাখ টাকা, লিজা ব্রিকসকে ২ লাখ টাকা, ইলিয়াছ ব্রিকসকে ২ লাখ টাকা, রহমান ব্রিকসকে ২ লাখ টাকা এবং ইউনূস ব্রিকসকে ২ লাখ টাকাসহ মোট তেরো লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদারের নেতৃত্বে এই পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো: রায়হান মোর্শেদ ও পরিদর্শক জোবায়ের হোসেন এবং সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। অবৈধভাবে ফসলী জমির মাটি কাটা এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্ত...
এফএনএস স্পোর্টস: খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব তুলে ধরে প্রকাশিত হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়...
চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি
এফএনএস স্পোর্টস: ক্রিস্টাল প্যালেসের মাঠে ৪-১ গোলের বড় জয় নিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুমে টানা দ্বিতী...
জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো
এফএনএস স্পোর্টস: রেকর্ড গড়ার রাতটাকে আরও বিশেষ করে তুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো| আল তাওউনের বিপক্ষে জ...
লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ
এফএনএস স্পোর্টস: লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার...
এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম
এফএনএস স্পোর্টস: ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্সেও ফুটবল ক্লাবের মালিক হতে পারেন ডেভিড বে...
ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন...
এফএনএস স্পোর্টস: ফিফার বহুল আলোচিত দুর্নীতি কেলেঙ্কারিতে আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার ক...