প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jan 2026, 12:01 AM
নাঙ্গলকোটের বাঙ্গড্ডা বাজারে ভয়াবহ আগুন প্রায় কোটি টাকার ক্ষতি নিঃস্ব ব্যবসায়ীরা
সাইফুল ইসলাম
কুমিল্লার নাঙ্গলকোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ৯টারদিকে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের বাঙ্গড্ডা পশ্চিম বাজারে। এতে ৫টি দোকানের প্রায় কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা জানান। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে শাহজাহান স্টোর, মোতালেব ফার্নিচার, মেজবাহ লাইটিং হাউজ এবং খাজা নেছারিয়া হোটেল। এসময় ব্যবসায়ীদের মালামাল হারিয়ে আহাজারি করতে দেখা যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ভুট্টো, মোজাম্মেল ও শাহআলম জানান, সোমবার সকালে সাড়ে ৯টার দিকে পাশের শাহজাহান স্টোরের তৈল এবং গ্যাসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে শাহজাহান স্টোরসহ পাশ্ববর্তী মোতালেব ফার্নিচার, মেজবাহ লাইটিং হাউজ ও খাজা নেছারিয়া হোটেলে মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লাকসাম এবং চৌদ্দগ্রাম থেকে ফয়ার সার্ভিস আসার পূর্বে সব পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে শাহজাহান স্টোরের ডিজেল পেট্রোল, অকটেন, মেশিনারী যন্ত্রপাতি এবং মুরগী পুড়ে যায়। যার আনুমানিক ক্ষতি প্রায় ৪০ লক্ষ টাকা। মোতালেব ফার্নিচারের আসবাবপত্র পুড়ে যায় । যার আনুমানিক ক্ষতি প্রায় ১০ লক্ষ টাকা। মেজবাহ লাইটিং হাউজের জেনারেটর, এসি, ফ্রিজ, ডেকোরেটর মালামাল সহ মোটরসাইকেল পুড়ে যায়। যার আনুমানিক ক্ষতি প্রায় ৩০ লক্ষ টাকা এবং খাজা নেছারিয়া হোটেলের ফ্রিজ, নগদ টাকা, মুদি মালমাল এবং আসবাবপত্র পুড়ে যায়। যার আনুমানিক ক্ষতি প্রায় ৫ লক্ষ টাকা বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।
লাকসাম ফায়ার সাভিসের ডিএম খোরশেদ আলম জানান, সংবাদ পেয়ে আমাদের দুটি ই্উনিট ঘটনারস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনে। ধারণ করা হচ্ছে, বৈদ্যুতিক সক সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবেদন করলে সহযোগিতা করার চেষ্টা করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...