...
শিরোনাম
ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ, সতর্কবার্তা চীনের ⁜ হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে ⁜ ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার ⁜ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে ⁜ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধিক ⁜ ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা ⁜ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং ⁜ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার ⁜ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার ⁜ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ ⁜ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক ⁜ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ ⁜ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ⁜ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ⁜ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ⁜ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল ⁜ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার ⁜ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন ⁜ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jan 2026, 12:17 AM

...
স্মৃতির বাক্সে বন্দী হাওয়াই মিঠাই ৩০ বছর ধরে পথে পথে বিক্রি করছেন ছামাদ News Image

মো. আনোয়ারুল ইসলাম।।

একসময় গ্রামবাংলার পথেঘাট, পাড়া-মহল্লা আর বাড়ির আঙিনায় শিশুদের ভিড় জমত হাওয়াই মিঠাই বিক্রেতাকে ঘিরে। রঙিন বাক্সে সাজানো গোলাপি হাওয়াই মিঠাই আর বাঁশির সুরে মুখর হয়ে উঠত চারপাশ। সময়ের পরিবর্তন আর আধুনিকতার ছোঁয়ায় সেই দৃশ্য এখন প্রায় হারিয়েই গেছে। একসময় গ্রামবাংলার নিত্যদিনের চেনা ছবি হলেও আজ বাক্সবন্দি হাওয়াই মিঠাইয়ের ফেরিওয়ালাকে আর খুব একটা দেখা যায় না।

তবে হারিয়ে যেতে বসা সেই ঐতিহ্য এখনো আগলে রেখেছেন কিছু মানুষ। তাঁদেরই একজন ছামাদ। বয়স প্রায় ৬০ বছর। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা তিনি। প্রায় তিন দশক ধরে গ্রামে গ্রামে ঘুরে হাওয়াই মিঠাই বিক্রি করছেন ছামাদ। কখনো নিজ জেলা জামালপুরে, কখনো পার্শ্ববর্তী জেলা কিংবা অনেক দূরের কোনো প্রত্যন্ত এলাকায়—রঙিন বাক্স কাঁধে নিয়ে আজও পথে নামেন তিনি।

সম্প্রতি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের মহালক্ষীপাড়া এলাকায় বাড়ি বাড়ি ঘুরে হাওয়াই মিঠাই বিক্রি করতে দেখা যায় তাঁকে। ছামাদের রঙিন বাক্সে সাজানো গোলাপি হাওয়াই মিঠাই দেখতে শিশুসহ সব বয়সী মানুষই কৌতূহল নিয়ে কাছে আসছেন। কেউ স্মৃতিচারণায় মগ্ন হচ্ছেন, আবার কেউ দীর্ঘদিন পর এই দৃশ্য দেখে ফিরে যাচ্ছেন শৈশবে।

ছামাদ বলেন, এই মিঠাই বিক্রির আয় দিয়েই আমাদের জীবন চলে। প্রায় ৩০ বছর ধরে এই পেশায় আছি। আগে গ্রামে গ্রামে ঘুরে অনেক বিক্রি হতো। এখন শিশুদের খাবারের অভ্যাস বদলে গেছে। তাই আগের মতো বিক্রি হয় না। তবে এখনো কিছু বাচ্চা আছে, যারা এই মিঠাই দেখলে খুশি হয়।

তিনি জানান, এই পেশার সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্কও আছে। ‘আমার বাবা এই কাজ করতেন। বাবার হাত ধরেই এই পেশায় আসা। বাবা অসুস্থ থাকলে আমি তাঁর জায়গায় যেতাম। ধীরে ধীরে নিজেই পুরোপুরি এই পেশায় জড়িয়ে পড়ি। তবে আমার ছেলেরা এই পেশায় আসেনি। তারা আধুনিক পেশা বেছে নিয়েছে।

ছামাদের ভাষ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে এক হাজার থেকে বারোশো টাকার হাওয়াই মিঠাই বিক্রি হয়। খরচ বাদ দিয়ে যা থাকে, তা দিয়েই পাঁচ সদস্যের সংসার চলে। তিনি বলেন, এই বয়সে নতুন কোনো কাজ শেখা সম্ভব নয়। আর দীর্ঘদিনের পেশার প্রতি এক ধরনের মায়াও তৈরি হয়ে গেছে। আল্লাহ যতদিন সুস্থ রাখেন, ততদিন এই মিঠাইই আমার ভরসা।

স্থানীয় প্রবীণ বাসিন্দা আলফু মিয়া বলেন, আমরা ছোটবেলায় এই বারোমজা (হাওয়াই মিঠাই) খেয়েছি। প্রতিদিন আগ্রহ নিয়ে বারোমজাওয়ালার অপেক্ষায় থাকতাম। এখন তো এদের খুব একটা দেখা যায় না। অনেক বছর পর আজ আবার দেখে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল।

প্রাক্তন প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, একসময় এই দৃশ্য গ্রামবাংলার নিত্যদিনের অংশ ছিল। তখন হাওয়াই মিঠাই বারোমজা নামে পরিচিত ছিল। বিক্রেতারা বাঁশের দুই পাশে রশি দিয়ে ঝুলানো বাক্স নিয়ে ঘণ্টা বা বাঁশি বাজিয়ে এলাকায় এলাকায় ঘুরে বিক্রি করতেন। তখনকার শিশুরা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করত।

তিনি আরও বলেন, সময় বদলেছে, বদলেছে মানুষের অভ্যাসও। আধুনিক খাদ্যপণ্যের প্রতি শিশুদের আগ্রহ বেড়েছে। ফলে এই ঐতিহ্যটিও ধীরে ধীরে গ্রামীণ সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে। তবে আজও কোথাও কোথাও ভেসে ওঠে পুরোনো দিনের রঙিন হাওয়াই মিঠাইয়ের গল্প।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ, সতর্কবার্তা চীনের
ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ,...

নেপাল এবং তিব্বতের সীমান্তে আকস্মিক বন্যা কারণে বন্ধ হয়েছে ছোছেন খোলা এবং পুরেপু সাংপো নদীর গতিপথ। আ...

হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন...

ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার

ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে

সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধিক
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...

ভারতকে উড়িয়ে  সেমিফাইনালে আর্জেন্টিনা
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ, সতর্কবার্তা চীনের
➤ হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
➤ ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
➤ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
➤ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধিক
➤ ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
➤ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
➤ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
➤ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
➤ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ
➤ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক
➤ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ
➤ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
➤ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
➤ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
➤ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল
➤ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার
➤ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন
➤ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir