প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jan 2026, 12:03 AM
আওয়ামিলীগের সাথে কোন আপস নয়-মনিরুল হক চৌধুরী
ভ্রাম্যমান প্রতিনিধি
কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, যারা গত ১৬ বছর বিএনপি তথা বিরোধী শক্তির উপর নির্যাতন নিপীড়ন করেছে তাদের সাথে কোন আপস নেই। আওমিলীগের হাতে বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেল খাটিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, দেশনায়ক তারেক রহমান নির্বাসনে থাকতে হয়েছে, তাদের সাথে কোন বিএনপি নেতা কিংবা কর্মীর আপস করার সুযোগ নেই।
মঙ্গলবার (২০ জানুয়ারি) নগরীর ধর্মসাগর পাড়ে আদর্শ সদর উপজেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমার ভাই হাজী ইয়াছিন দলের জন্য যে সেক্রিফাইজ করেছে তা ইতিহাস হয়ে থাকবে। দলের প্রশ্নে, ধানের শীষের প্রশ্নে আজ কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধ হয়ে এ আসনটি সর্বোচ্চ ভোটে দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে চাই।
তিনি আরও বলেন, সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সর্বদা আমাকে পাবেন। আমি সবার আগে দেখি দলে কার অবদান বেশী। আমার আত্মীয় ভাই বোন হলেও দলের জন্য যে কাজ করবে আমি তাঁর সাথেই থাকবো। আমি ভাই হাজী ইয়াছিনকে কথা দিচ্ছি তাঁর সাথে থাকা বিএনপির নেতৃবৃন্দ সবচেয়ে বেশি নিরাপদ থাকবে ইনশাআল্লাহ।
আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান আমির, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিন কায়সারসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
এফএনএস স্পোর্টস: একসময় ছিল দুই ক্লাবের ¯^াভাবিক লেনদেন| এখন সেটি একমুখী লেনদেনে পরিণত হয়েছে| গত এক দ...
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোত...
এফএনএস স্পোর্টস: ফেরান তোরেসকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)| বার্সে...
ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
এফএনএস স্পোর্টস:অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে| ডারউইন টেস্টের তৃতীয় দ...
ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
এফএনএস বিদেশ : কর্মীদের ডিউটি ও সময়সূচিতে বারবার পরিবর্তনের প্রতিবাদে কেবিন ক্রুদের ধর্মঘটের কারণে ব...
বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান প...
এফএনএস বিদেশ : বেলজিয়ামের একটি নির্মাণস্থলে সংস্কারকাজ করার সময় বিপুল পরিমাণ ¯^র্ণ পাওয়ার পর পুলিশ এ...
রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
এফএনএস বিদেশ : ভেনেজুয়েলায় গত শুক্রবার রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচিত আরও ১৩১ জনকে মুক্তি দেওয়া হয়েছে...