প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 20 Nov 2026, 10:54 AM
এলপিজির বাড়তি দামে চাপে মধ্যবিত্ত, ফিরছেন মাটির চুলায়
কাজী খোরশেদ আলম
এলপিজি গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলার মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষ। সংসারের বাড়তি খরচ সামাল দিতে অনেক পরিবার আবারও ফিরছে মাটির চুলা ও লাকড়ির ব্যবহারে। এতে একদিকে যেমন রান্নার ভোগান্তি বাড়ছে, অন্যদিকে ধোঁয়ার কারণে তৈরি হচ্ছে স্বাস্থ্যঝুঁকি।
উপজেলার গৃহিণী তাহমিনা আক্তারও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। দুই মাস আগেও তার রান্নাঘরে এলপিজি গ্যাসের চুলা ব্যবহার করা হতো। কিন্তু সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বাধ্য হয়ে বাড়ির বারান্দায় মাটির চুলা তৈরি করেছেন তিনি। এখন প্রতিদিন সকালে লাকড়ি জ্বালিয়ে রান্না করতে হচ্ছে তাকে। এতে চারপাশ ধোঁয়ায় ভরে উঠছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত আগস্টে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ১ হাজার ৩৫০ টাকা। বর্তমানে খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে কোম্পানী অনুযায়র১ হাজার ৮০০ থেকে ২ হাজার ৫০০টাকায়। সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দাম নেওয়ার অভিযোগও রয়েছে। গত তিন মাসে তিন দফায় সিলিন্ডারের দাম বেড়েছে প্রায় ২৫৮ টাকা। ফলে রান্নার জ্বালানি কিনতেই সংসারের বাজেটে বাড়তি চাপ তৈরি হয়েছে।
এলপিজির খরচ কমাতে অনেকে এখন লাকড়ির চুলায় রান্না করছেন। কংশনগর গ্রামের বাসিন্দা মান্নান বলেন, ‘আগে একটি গ্যাস সিলিন্ডারে প্রায় ৪০ দিন চলত। এখন ২৫ দিনও চলে না। ২ হাজার ৫০০ টাকা দিয়ে গ্যাস কেনার চেয়ে ৮০০ টাকার লাকড়ি কিনে মাস পার করা আমার জন্য বেশি সাশ্রয়ী।
তবে বিকল্প জ্বালানি হিসেবেও লাকড়ির দাম একেবারে কম নয়। বর্তমানে বাজারে প্রতি মণ লাকড়ি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়। এক বস্তা ভূসির দাম ৩০০ টাকা। এরপরও এলপিজির তুলনায় খরচ কম হওয়ায় অনেক পরিবার এসব জ্বালানির ওপর নির্ভর করছে।
এদিকে মাটির চুলা ও লাকড়ির ব্যবহার বাড়ায় স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। চিকিৎসকদের মতে, কাঠ ও অন্যান্য কঠিন জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়া নারী, শিশু ও বয়স্কদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। দীর্ঘদিন এ ধোঁয়ার সংস্পর্শে থাকলে শ্বাসকষ্ট, হাঁপানি, চোখের সমস্যা ও ফুসফুসের বিভিন্ন রোগের ঝুঁকি বাড়তে পারে।
এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধিতে বুড়িচংয়ের সাধারণ মানুষের রান্নার খরচ বেড়েছে। ভোক্তাদের অভিযোগ, আন্তর্জাতিক বাজারের অজুহাতে স্থানীয় বাজারে এলপিজির দাম বাড়ানো হচ্ছে। কোথাও কোথাও কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। তাই বাজার তদারকি জোরদার ও নির্ধারিত দামে গ্যাস বিক্রি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ সাধারণ মানুষ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ফ্যাসিবাদী আগ্রাসন ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বি...
আয়েশা আক্তারদেশকে অস্থিতিশীল করা, নৈরাজ্য সৃষ্টি এবং ফ্যাসিবাদী আগ্রাসনের অপচেষ্টার প্রতিবাদে কুমিল্...
চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টার অভিযোগে ৬ জন কারাগারে
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন দিয়ে যান চলাচলে বিঘ্ন...
প্রথ্ম ধাপে কুমিল্লার ৫ উপজেলার ৩৫ ইউপি নির্বাচন ২১ জানুয়ারি
আয়েশা আক্তারদেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়েছে নির্বা...
নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বাঞ্ছারামপ...
ফয়সল আহমেদ খান নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বা...
কুমিল্লা ও বগুড়ায় নতুন গণপূর্ত জোন গঠনের উদ্যোগ: গণপূর্তমন্ত...
সুজন মজুমদার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, নিম্নমানের নির্মাণকাজ কিংবা সরকারি...
কুমিল্লা জেলা রোভারের ১৯তম কোর্স ফর রোভার মেট উদ্বোধন
নিজস্ব প্রতিবেদকবাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় ও কুমিল্লা জেলা রোভারের ব্যবস্থাপনায়...