প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 20 Nov 2026, 10:59 AM
প্রথ্ম ধাপে কুমিল্লার ৫ উপজেলার ৩৫ ইউপি নির্বাচন ২১ জানুয়ারি
আয়েশা আক্তার
দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে আগামী ১০ ডিসেম্বরের আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার প্রস্তুতি নিচ্ছে কমিশন।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে পাঁচ ধাপে ৫০৮টি উপজেলার ৪ হাজার ২৯০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
গত ১৬ নভেম্বর নির্বাচন কমিশনের সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এসব তথ্য জানান। তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদের সংখ্যা কম রাখা হয়েছে। কারণ, আইনি জটিলতা কিংবা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নে নির্ধারিত সময়ে নির্বাচন করা সম্ভব হবে না, সেগুলো পরবর্তী সময়ে এ ধাপে সমন্বয় করা যাবে।
প্রথম ধাপের নির্বাচন ঘিরে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রাপ্ত তালিকা অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর, নাসিরনগর, বাঞ্ছারামপুর, কসবা, বিজয়নগর, সরাইল ও আশুগঞ্জ—এই আটটি উপজেলায় মোট ৮১টি ইউনিয়ন পরিষদ রয়েছে।
অন্যদিকে কুমিল্লা জেলার আদর্শ সদর, দাউদকান্দি, চৌদ্দগ্রাম, বরুড়া, চান্দিনা, মেঘনা, লালমাই, মনোহরগঞ্জ, বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও হোমনা—এই ১১টি উপজেলায় মোট ১০১টি ইউনিয়ন পরিষদ রয়েছে।এ ছাড়া পর্যায়ক্রমে চাঁদপুর ও ফেনী জেলার ইউনিয়ন পরিষদগুলোতেও নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগও নিয়েছে কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগেই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে। সংলাপে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত, পরামর্শ ও প্রত্যাশা গুরুত্ব পাবে বলে জানা গেছে।
নির্বাচনের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, কমিশন মনে করে না যে স্থানীয় সরকার নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়বে। বরং স্থানীয় সরকার নির্বাচন কোনো কোনো ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সহায়ক ভূমিকা পালন করতে পারে।
নির্বাচন আইন সংশোধনের বিষয়ে কমিশনের সুপারিশ থাকলেও আসন্ন নির্বাচন তফসিল ঘোষণার দিন কার্যকর থাকা আইন অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। এদিকে কমিশন সভায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা এবং স্মার্ট কার্ড উৎপাদন ও বিতরণের বিষয়েও আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনার জানান, গত চার-পাঁচ দিন ধরে স্মার্ট কার্ড ছাপানোর সফটওয়্যারে কিছু সমস্যা দেখা দিয়েছে। তবে এতে এনআইডির কোনো সেবা বন্ধ হয়নি। সমস্যার প্রকৃত কারণ নির্ণয়ে কাজ চলছে।
জাতীয় পরিচয়পত্র সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে আগামী বুধবার একটি কর্মশালার আয়োজন করবে নির্বাচন কমিশন। এতে সেবাগ্রহীতাদের বিভিন্ন সমস্যা এবং কমিশনের অভ্যন্তরীণ ও বাহ্যিক জটিলতা সমাধানের বিষয়ে আলোচনা হবে। কর্মশালায় সাংবাদিকদের প্রতিনিধিরাও অংশ নেবেন।
সব মিলিয়ে পাঁচ ধাপে প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের এই পরিকল্পনাকে ঘিরে দেশের ইউনিয়ন পর্যায়ে নির্বাচনী তৎপরতা বাড়তে শুরু করেছে। বিশেষ করে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি হচ্ছে। এখন নির্বাচন কমিশনের চূড়ান্ত তফসিল ও ইউনিয়নভিত্তিক ভোটের তারিখ ঘোষণার অপেক্ষা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ফ্যাসিবাদী আগ্রাসন ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বি...
আয়েশা আক্তারদেশকে অস্থিতিশীল করা, নৈরাজ্য সৃষ্টি এবং ফ্যাসিবাদী আগ্রাসনের অপচেষ্টার প্রতিবাদে কুমিল্...
চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টার অভিযোগে ৬ জন কারাগারে
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন দিয়ে যান চলাচলে বিঘ্ন...
এলপিজির বাড়তি দামে চাপে মধ্যবিত্ত, ফিরছেন মাটির চুলায়
কাজী খোরশেদ আলমএলপিজি গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলার মধ্যবিত্...
নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বাঞ্ছারামপ...
ফয়সল আহমেদ খান নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বা...
কুমিল্লা ও বগুড়ায় নতুন গণপূর্ত জোন গঠনের উদ্যোগ: গণপূর্তমন্ত...
সুজন মজুমদার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, নিম্নমানের নির্মাণকাজ কিংবা সরকারি...
কুমিল্লা জেলা রোভারের ১৯তম কোর্স ফর রোভার মেট উদ্বোধন
নিজস্ব প্রতিবেদকবাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় ও কুমিল্লা জেলা রোভারের ব্যবস্থাপনায়...