প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Nov 2026, 10:25 AM
বুড়িচংয়ে আ'লীগের ডাকা লকডাউনে যানবাহন চলাচলে তেমন কোন প্রভাব পড়েনি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার সড়কে বাসসহ ও অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তবে হালকা বৃষ্টির কারনে দূরপাল্লার বাস অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম চলাচল করতে দেখা গেছে। লকডাউনের প্রতিবাদ জানিয়ে যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা নিমসার বাজারের মহাসড়কে মোটর শোভাযাত্রা করে লক ডাউনের প্রতিবাদ জানায়। পরে প্রতিবাদ মঞ্চে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী মাে: জসীমউদ্দীন, সিনিয়র সহ- সভাপতি এড. শরিফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, বুড়িচং উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক মো: কবির হোসেন, যুগ্ম সম্পাদক এটিএম সাইফুল ইসলাম টিপু, বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু, মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে লকডাউন এর বিরুদ্ধে শোভাযাত্রা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নিমসার বাজারে সভাপতির সফিকুল ইসলাম ভূঁইয়া, নিমসার বাজারের সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন দোলন, যুব দলের আহবায়ক আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ছাত্র দলের আহবায়ক স্বপন আহমেদ পাখি, সদস্য সচিব ইকবাল হোসেন ভুইয়া, ছাত্র দলের সাবেক সাধারন সম্পাদক মামুনুর রশীদ,মোকাম ইউনিয়ন মহিলা দলের সভাপতি শামীমা আক্তার। কুমিল্লা- ৫ এমপি হাজী জসিম উদ্দিন তাঁর বক্তব্যে বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন- আপনারা বিচ্ছিন্নভাবে ছোট ছোট ৫-৭ জনকে নিয়ে একটা মিছিল ও বোমা ফুটাবেন, আপনাদের আর ছাড় দেয়া হবে না। ৩১ ডিসেম্বর পর্যন্ত বিরোধী দল দমনে এই আন্দোলন অব্যাহত থাকবে ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দ্যা থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লার কমিটি ঘোষণা সভাপতি ফারু...
সংবাদ বিজ্ঞপ্তি আন্তর্জাতিক আধ্যাত্মিক ও দার্শনিক সংগঠন দ্যা থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের...
কুমিল্লা ছোটরা কলোনিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
কুমিল্লা প্রতিনিধি।। মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ), কুমিল্লার আবেদনের পরিপ...
জুমার খুতবায় নাশকতা প্রতিরোধ ও শান্তি শৃঙ্খলা রক্ষায় সচেতনতা...
মহিউদ্দিন আকাশকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং দেশের শান্তি...
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...