...
শিরোনাম
কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা ⁜ কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জ ⁜ হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার ⁜ শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট ⁜ শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান ⁜ নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০ ⁜ শত শত পাখির কলকাকলিতে সন্ধ্যা নামে দীর্ঘভূমিতে ⁜ বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদকাসক্তি দুরীকরণে সমাবেশ ⁜ দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস মিলছে ৭৬০ মিলিয়ন ঘনফুট ⁜ ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ⁜ ইতিহাস বলছে বাংলাদেশের কাছে হারবে অস্ট্রেলিয়া ⁜ ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো ⁜ যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত ⁜ বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত ⁜ অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম ⁜ ডারউইনে চালকের আসনে টাইগাররা ⁜ জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু ⁜ হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা ⁜ নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা দেশে ফিরেই আইনি জটিলতায় ⁜ ‘ফ্যালকন স্ট্রাইক’ নামে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিলো মার্কিন বাহিনী ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jan 2026, 10:19 AM

...
কুমিল্লায় প্রবাস ফেরত যুবকের বিরুদ্ধে স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ News Image

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় সৌদিআরব ফেরত এক যুবকের বিরুদ্ধে প্রায় ৬৭ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার আত্মসাৎ ও একাধিক প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত তৌহিদ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। ভুক্তভোগী শাহজাহান তানভীরের লিখিত অভিযোগের ভিত্তিতে ঢাকার শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, সৌদি আরবে কর্মরত অবস্থায় আত্মীয়তার সুবাদে নিজের ক্রয়কৃত স্বর্ণালংকার তৌহিদের কাছে দেন তানভীর। এসব স্বর্ণ ঢাকার শাহজাহানপুর এলাকায় তার বাবার কাছে পৌঁছে দেওয়ার কথা থাকলেও অভিযুক্ত তৌহিদ তা হস্তান্তর না করে আত্মসাৎ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ এপ্রিল সৌদি আরব থেকে দেশে ফেরেন তৌহিদ। সে সময় তার কাছে আনুমানিক ৬৭ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ছিল। কিন্তু নির্ধারিত স্থানে স্বর্ণ বুঝিয়ে না দিয়ে তিনি আত্মগোপনে চলে যান। বিষয়টি প্রকাশ্যে এলে শাহজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে পুলিশ তৌহিদকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি দাবি করেন, স্বর্ণালংকারগুলো ছিনতাইকারীরা নিয়ে গেছে। তবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় তার বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

ভুক্তভোগী শাহজাহান তানভীর জানান, ঘটনার পর অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে ৫০ লাখ টাকার ব্ল্যাংক চেক ও ৩০০ টাকার স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা দিয়ে দ্রুত টাকা পরিশোধের আশ্বাস দিয়ে তৌহিদকে ছাড়িয়ে নেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো টাকা ফেরত দেওয়া হয়নি। পরবর্তীতে অভিযুক্ত ও তার পরিবারের সদস্যদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

তিনি আরও অভিযোগ করেন, টাকা চাইতে অভিযুক্তের বাড়িতে গেলে তাকে দুর্ব্যবহার ও হুমকি দেওয়া হয় এবং স্বর্ণ বা টাকা ফেরত দেওয়া হবে না বলে জানানো হয়। এ ঘটনায় শাহজাহান তানভীর কুমিল্লা পুলিশ সুপার বরাবর আরেকটি অভিযোগ দায়ের করেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয় কুমিল্লা ডিবির সাব-ইন্সপেক্টর সঞ্জয়কে। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষকে তলব করা হলেও অভিযুক্ত তৌহিদ হাজির হননি। তদন্তকালে তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র ও অন্যান্য ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, তৌহিদের বিরুদ্ধে এর আগেও বিদেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎসহ একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। কুমিল্লা ইপিজেড এলাকায় চাকরিকালীন সময়ে চারজন যুবকের কাছ থেকে সৌদি আরবে পাঠানোর কথা বলে প্রত্যেকের কাছ থেকে বিপুল অংকের টাকা নেওয়ার অভিযোগ এবং তার চাচাতো ভাই রিফাত ও আরিফের কাছ থেকেও কয়েক লাখ টাকা নেওয়ার অভিযোগ কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়িতে জমা রয়েছে।

এ বিষয়ে শাহজাহানপুর থানা পুলিশ ও কুমিল্লা পুলিশ সুপার কার্যালয় জানিয়েছে, অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে এবং প্রমাণ সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী শাহজাহান তানভীর বলেন, “তৌহিদ আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে নিঃস্ব করেছে। আমি আমার স্বর্ণালংকার উদ্ধারে প্রশাসনের সহযোগিতা এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।” অন্যদিকে অভিযুক্ত তৌহিদের বাবা এরশাদুল জামান বলেন, “আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। কিছু টাকা দেওয়া হয়েছে, বাকি টাকা আইন অনুযায়ী পরিশোধ করা হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা
কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা

আয়েশা আক্তারগ্যাস নেই, তাই চুলা জ্বলছে না। গ্যাসের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে সিএন...

কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জ
কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাত...

কুমিল্লায় ডেঙ্গু ও হাম রোগের প্রাদুর্ভাব কমেনি। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে প্রতিদিনই ড...

হোমনায় নিখোঁজের ৫ দিন পর  নদী থেকে মহিলার  লাশ উদ্ধার
হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার

মো. আবুল বাসার সরকার              কুমিল্লার হোমনায় নিখোঁজের পাঁচ...

শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট
শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট

মোহাম্মদ রবপনেরোই আগস্ট এলেই বাংলাদেশের আকাশ কেমন যেন ভারী হয়ে ওঠে। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এ...

শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান
শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান

নিজের প্রথম ওভারেই আঘাত হানলেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়া পেসারের বলে বোল্ড হয়ে গেলে...

নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০
নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০

নিজস্ব প্রতিবেদককুমিল্লার নাঙ্গলকোটে ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের প্রতিবাদ মিছিলে হামলাচালানোর অভিযোগ উঠেছ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা
➤ কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জ
➤ হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার
➤ শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট
➤ শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান
➤ নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০
➤ শত শত পাখির কলকাকলিতে সন্ধ্যা নামে দীর্ঘভূমিতে
➤ বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদকাসক্তি দুরীকরণে সমাবেশ
➤ দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস মিলছে ৭৬০ মিলিয়ন ঘনফুট
➤ ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
➤ ইতিহাস বলছে বাংলাদেশের কাছে হারবে অস্ট্রেলিয়া
➤ ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
➤ যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
➤ বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
➤ অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
➤ ডারউইনে চালকের আসনে টাইগাররা
➤ জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
➤ হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা
➤ নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা দেশে ফিরেই আইনি জটিলতায়
➤ ‘ফ্যালকন স্ট্রাইক’ নামে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিলো মার্কিন বাহিনী
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir