প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jan 2026, 10:14 AM
চান্দিনায় বিএনপি প্রার্থী ড. রেদোয়ান আহমেদের ব্যাপক গণসংযোগ
সোহেল রানা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লার চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পৌর এলাকার বড় গোবিন্দপুর বাজারে গণসংযোগ করেন তিনি। এসময় স্থানীয় একটি দলীয় কার্যালয় উদ্বোধন করেন তিনি।
এর আগে দুপুর থেকে দিন ব্যাপী উপজেলা সদরের মহারং, ছায়কোট এলাকায় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও জনদাবির কথা শোনেন। এসময় তিনি দেশ ও জনগণের কল্যাণে বিএনপির ভবিষ্যৎ রাজনীতি এবং পরিকল্পনার কথা তুলে ধরেন। এছাড়া তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
গণসংযোগকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির, বিএনপি নেতা অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, মো. শাহ আলম, ব্যাংকার আবদুস ছালাম, আক্তারুজ্জামান ভূইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান, রাজীব আহম্মেদ ভূইয়া, মো. আলী মেম্বার, সোহেল খান, সাজ্জাদ হোসেন প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা
আয়েশা আক্তারগ্যাস নেই, তাই চুলা জ্বলছে না। গ্যাসের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে সিএন...
কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাত...
কুমিল্লায় ডেঙ্গু ও হাম রোগের প্রাদুর্ভাব কমেনি। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে প্রতিদিনই ড...
হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার
মো. আবুল বাসার সরকার কুমিল্লার হোমনায় নিখোঁজের পাঁচ...
শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট
মোহাম্মদ রবপনেরোই আগস্ট এলেই বাংলাদেশের আকাশ কেমন যেন ভারী হয়ে ওঠে। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এ...
শূন্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান
নিজের প্রথম ওভারেই আঘাত হানলেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়া পেসারের বলে বোল্ড হয়ে গেলে...
নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০
নিজস্ব প্রতিবেদককুমিল্লার নাঙ্গলকোটে ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের প্রতিবাদ মিছিলে হামলাচালানোর অভিযোগ উঠেছ...