...
শিরোনাম
কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা ⁜ কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জ ⁜ হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার ⁜ শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট ⁜ শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান ⁜ নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০ ⁜ শত শত পাখির কলকাকলিতে সন্ধ্যা নামে দীর্ঘভূমিতে ⁜ বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদকাসক্তি দুরীকরণে সমাবেশ ⁜ দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস মিলছে ৭৬০ মিলিয়ন ঘনফুট ⁜ ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ⁜ ইতিহাস বলছে বাংলাদেশের কাছে হারবে অস্ট্রেলিয়া ⁜ ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো ⁜ যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত ⁜ বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত ⁜ অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম ⁜ ডারউইনে চালকের আসনে টাইগাররা ⁜ জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু ⁜ হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা ⁜ নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা দেশে ফিরেই আইনি জটিলতায় ⁜ ‘ফ্যালকন স্ট্রাইক’ নামে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিলো মার্কিন বাহিনী ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jan 2026, 10:10 AM

...
দিনব্যাপী গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচীতে ব্যস্ত সময় পার করলেন কাজী দ্বীন মোহাম্মাদ News Image

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ বুধবার (১৪ জানুয়ারি) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

দিনের কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় কুমিল্লা মহানগরীর ৪ নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন তিনি। স্থানীয় ভোটার, গণমানুষ ও দোকানিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক জনদুর্ভোগ ও সমস্যা সম্পর্কে খোঁজ নেন। দুপুর ১২টায় সদর উপজেলার জগন্নাথপুর চৌমুহনী এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াতে ইসলামী কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের আমীর ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মোঃ জামাল হোসেনকে দেখতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যান কাজী দ্বীন মোহাম্মাদ। বুধবার বেলা ১২টার দিকে সন্ত্রাসী হামলার এ ঘটনা ঘটে। হামলার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয় বলে জানা গেছে। আহত জামালকে স্থানীয়রা একজন মার্জিত, জনপ্রিয় ও আস্থাভাজন নেতা হিসেবে উল্লেখ করে বলেন, জাতীয় দলের সাবেক ফুটবলারের ওপর প্রকাশ্যে হামলা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। হামলার ঘটনা প্রসঙ্গে কাজী দ্বীন মোহাম্মদ প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। হাসপাতালে তিনি জামালের সুস্থতা কামনা করেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করেন। 

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগরীর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, ছাত্রশিবির মহানগরীর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, মহানগরীর যুববিভাগের সভাপতি কাজী নজির আহমেদ, ইউনিয়ন সেক্রেটারি ডা. মাহবুজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। বিকাল সাড়ে ৫টায় সদর দক্ষিণ উপজেলার ২নং চৌয়ারা ইউনিয়নের শীষপুর কেন্দ্রে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কোদালিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ মজুমদারের বাড়ির প্রাঙ্গণে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শীষপুর কেন্দ্রের পরিচালক হাফেজ সহিদুল্লাহ বৈঠকের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা আমীর মোঃ মিজানুর রহমান ও উপজেলা নায়েবে আমীর অধ্যাপক রুহুল আমীন। এ ছাড়া বক্তব্য দেন ইউনিয়ন আমীর মাওলানা ইকবাল হোসাইন মজুমদার, সহকারী কেন্দ্র পরিচালক মোঃ ইব্রাহিম খলিল, মাস্টার আবু তাহের, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোঃ জামাল উদ্দিন ও অবসরপ্রাপ্ত আর্মী মালেক প্রমুখ।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা
কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা

আয়েশা আক্তারগ্যাস নেই, তাই চুলা জ্বলছে না। গ্যাসের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে সিএন...

কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জ
কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাত...

কুমিল্লায় ডেঙ্গু ও হাম রোগের প্রাদুর্ভাব কমেনি। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে প্রতিদিনই ড...

হোমনায় নিখোঁজের ৫ দিন পর  নদী থেকে মহিলার  লাশ উদ্ধার
হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার

মো. আবুল বাসার সরকার              কুমিল্লার হোমনায় নিখোঁজের পাঁচ...

শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট
শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট

মোহাম্মদ রবপনেরোই আগস্ট এলেই বাংলাদেশের আকাশ কেমন যেন ভারী হয়ে ওঠে। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এ...

শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান
শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান

নিজের প্রথম ওভারেই আঘাত হানলেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়া পেসারের বলে বোল্ড হয়ে গেলে...

নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০
নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০

নিজস্ব প্রতিবেদককুমিল্লার নাঙ্গলকোটে ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের প্রতিবাদ মিছিলে হামলাচালানোর অভিযোগ উঠেছ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা
➤ কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জ
➤ হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার
➤ শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট
➤ শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান
➤ নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০
➤ শত শত পাখির কলকাকলিতে সন্ধ্যা নামে দীর্ঘভূমিতে
➤ বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদকাসক্তি দুরীকরণে সমাবেশ
➤ দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস মিলছে ৭৬০ মিলিয়ন ঘনফুট
➤ ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
➤ ইতিহাস বলছে বাংলাদেশের কাছে হারবে অস্ট্রেলিয়া
➤ ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
➤ যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
➤ বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
➤ অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
➤ ডারউইনে চালকের আসনে টাইগাররা
➤ জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
➤ হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা
➤ নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা দেশে ফিরেই আইনি জটিলতায়
➤ ‘ফ্যালকন স্ট্রাইক’ নামে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিলো মার্কিন বাহিনী
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir