প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Jan 2026, 8:06 AM
কুসিক পরিচালিত নগর স্বাস্থ্য কেন্দ্রের ৬টি নতুন স্যাটেলাইট টিমের উদ্বোধন
আয়েশা আক্তার
নগরবাসীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ আরও জোরদার হলো।কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) পরিচালিত নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোর কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে নগরীর বিভিন্ন ওয়ার্ডে অবস্থিত ৬টি নগর স্বাস্থ্য কেন্দ্রের আওতায় চলমান ১২টি স্যাটেলাইট টিমের পাশাপাশি আরও নতুন ১টি করে মোট ৬টি স্যাটেলাইট টিমের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) সকালে কুমিল্লা দক্ষিন চর্থা ,নবাব বাড়ি ,নগর মাতৃসদন এর কনফারেন্স রুমে সিটি কর্পোরেশন এর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক (মেয়রের পদমযাদা) মো: শাহ আলম, এসময় তিনি বলেন ,নগর এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। নতুন স্যাটেলাইট টিমগুলো নিয়মিতভাবে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও সাধারণ চিকিৎসাসেবা প্রদান করবে।
তিনি আরও বলেন, নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোর ওপর চাপ কমাতে এবং প্রত্যন্ত ও ঘনবসতিপূর্ণ এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই ৬টি স্যাটেলাইট টিম গঠন করা হয়েছে। এতে করে নগরবাসী দ্রুত ও সহজে প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন এর সহকারী প্রকৌশলি মোঃ রশিরউল্লাহ মজুমদার, কুমিল্লা সিটি কর্পোরেশন এর সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ খাইরুল বাশার, কুমিল্লা সিটি কর্পোরেশন এর ইপিআই মেডিকেল টেকনোলজিস্ট মোঃ জহিরুল ইসলাম।
এসময় স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক স্বাস্থ্য সেবা নগর মাতৃসদন এর প্রকল্প ব্যবস্থাপক সুমন কুমার সাহা, নগর মাতৃসদন ক্লিনিক ম্যানেজার ডা: ফারজানা আক্তার, নগর স্বাস্থ্য কেন্দ্র-৩ ফিজিশিয়ান ডা: তানজিনা আক্তার। এছাড়া প্রাথমিক স্বাস্থ্য সেবা কার্যক্রমের সাথে জড়িত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রাথমিক স্বাস্থ্য সেবা আওতায় একটি (০১) নগর মাতৃসদন, ছয়টি (০৬) নগর স্বাস্থ্য কেন্দ্র ও ১৮টি স্যাটেলাইট টিমের মাধ্যমে নগরীর ২৭টি ওয়ার্ডে সকল জনগোষ্ঠীর মাঝে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করার কথা বলেন। এছাড়া স্বাস্থ্যসেবা কার্যক্রমের পাশাপাশি সকলের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে কুসিকের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজার এলাকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্...
কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন
আয়েশা আক্তারউপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী, সুরকার ও সুরস্রষ্টা শচীন দেব বর্মণের স্মৃতি সংরক্ষণ এব...
কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১
আয়েশা আক্তারকুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা পুলিশ। অ...
সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু
সাইফুল ইসলাম কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভাটিয়া ভিটা এলাকায় ঘাতক কাভার্ড ভ্যান&nb...
শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ৬০ বিজ...
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিদেশের বিভিন্ন খ্যাতনামা কোম্পানীর চিপস, আচার ও জুস নকল করে বাজারজাত করে...