প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jan 2026, 12:25 AM
কুমিল্লা সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত
আয়েশা আক্তার
নগর উন্নয়ন, নাগরিক সেবা ও রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) কার্যক্রম পরিচালনা কমিটির ৭ম সভা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় নগরের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন গঠনমূলক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সোমবার (১২ জানুয়ারী) অনুষ্ঠিত মাসিক সভায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং সময়মতো প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করতে আধুনিক ব্যবস্থাপনা জোরদার, বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা এবং পরিচ্ছন্ন নগর গড়তে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া সড়ক ও অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, আলোকসজ্জা বৃদ্ধি, নাগরিক নিরাপত্তা এবং জনবান্ধব সেবা নিশ্চিত করার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়। রাজস্ব আদায় ব্যবস্থা আরও সহজ ও স্বচ্ছ করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।
সভায় সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, নাগরিক সেবা জোরদার, রাজস্ব আদায় বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়ক ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আগামী দিনের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়েও মতবিনিময় করা হয়। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শাহআলম এর সভাপতিত্বে আয়োজিত মাসিক সভায় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন, প্রকৌশলী আবু সাঈদসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এতে কুসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় প্রধান এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...