প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jan 2026, 12:24 AM
কুমিল্লায় মানহীন হাসপাতালের ছড়াছড়ি আলিফ ও সততা হাসপাতালকে জরিমানা
মাহফুজ নান্টু
ব্যস্ত নগরী কুমিল্লায় গড়ে উঠছে একের পর এক মানহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এসব প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে রোগী ও তাদের স্বজনরা প্রতিনিয়ত হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছেন। সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও কিছুদিন পর আবারও তারা আগের অবস্থায় ফিরে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। গত রোববার নানা অনিয়মের অভিযোগে কুমিল্লার আলিফ হাসপাতাল ও সততা স্পেশালাইজড হাসপাতালকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর বলেন, “এত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কীভাবে চিকিৎসাসেবা দেওয়া হয়, তা প্রশ্নবিদ্ধ। এ ধরনের হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, নিয়মিত বাজার মনিটরিং অভিযানের অংশ হিসেবে কুমিল্লার দুটি হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, সেবার মূল্যতালিকার সঙ্গে রশিদের টাকার মিল নেই এবং একটি হাসপাতালের প্যাথলজিতে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করা হচ্ছিল।
তিনি আরও জানান, এসব অনিয়মের দায়ে সততা স্পেশালাইজড হাসপাতালকে ৫০ হাজার টাকা এবং কুমিল্লা আলিফ হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...