...
শিরোনাম
কুবির এমসিজে কমিউনিকেশন ক্লাবের নেতৃত্বে রিয়াদ-জয় ⁜ দ্যা থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লার কমিটি ঘোষণা সভাপতি ফারুক, সম্পাদক চন্দন ⁜ কুমিল্লা ছোটরা কলোনিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ⁜ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধ ও শান্তি শৃঙ্খলা রক্ষায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর ⁜ বুড়িচংয়ে আ'লীগের ডাকা লকডাউনে যানবাহন চলাচলে তেমন কোন প্রভাব পড়েনি ⁜ চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা ⁜ বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি ⁜ বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১ ⁜ চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ⁜ কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪ ⁜ অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ⁜ ডিসেম্বরজুড়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ এমপি জসিমের ⁜ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে রাজপথে মহানগর স্বেচ্ছাসেবক দল। ⁜ কুমিল্লায় মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ ⁜ কুমিল্লায় অর্থনৈতিক শুমারি ও স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার ⁜ এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ⁜ দাউদকান্দিতে নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণে ব্র্যাকের সচেতনতামূলক পটগান ⁜ চুরি ⁜ উপজেলা কৃষকদল সভাপতির উপর হামলা, ইউনিয়ন বিএনপির সভাপতি কারাগারে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Jan 2026, 10:56 AM

...
প্রশাসনের নিরব ভূমিকায় মরিয়া চক্র তিতাসে গোমতীর পাড় ও কৃষিজমি কেটে মাটি বিক্রির মহোৎসব News Image

নাজমুল করিম ফারুক 

কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়নে গোমতী নদীর পাড় ও আশপাশের একাধিক কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রশাসনের নজরধারীর অভাবে মরিয়া হয়ে উঠেছে একটি প্রভাবশালী চক্র। তবে স্থানীয় সাংবাদিকদের তৎপরতায় অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি মেসার্স এমএমআর ব্রিকস্ ফিল্ড এর কাছে গোমতী নদীর পাড়ঘেষা সরকারি খাস জমি থেকে মাটি উত্তোলন করে নিয়ে গেছে। মাটি কাটার ভেকু (এক্সকাভেটর) দেখা গেলেও সেখানে কেউ ছিল না। অপরদিকে, একই ইউনিয়নের জগতপুর গ্রাম সংলগ্ন মেসার্স ন্যাশনাল ব্রিকস্ ম্যানুফ্যাকচার এর পাশ থেকে গোমতী নদীর পাড় কেটে মাটি অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। তবে এখানে একাধিক ভেকু (এক্সকাভেটর) দিয়ে ট্রাক্টর ট্রলিতে করে মাটি নিয়ে যেতে দেখা যায়। 

এ সময় নাম না প্রকাশ করার শর্তে ঐ এলাকার একাধিক ব্যক্তি জানান, নদীর পাড় ও ফসলি জমি থেকে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে ট্রাকে করে সরিয়ে নেওয়া হচ্ছে। এতে একদিকে কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে গোমতী নদীর পাড় দুর্বল হয়ে পড়ছে। ভারী যান চলাচলের কারণে এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ধুলাবালির কারণে জনদুর্ভোগ বাড়ছে। অনেক জমিতে স্বাভাবিক ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও জমি চাষের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাদের অভিযোগ প্রশাসন এ ব্যাপারে কোন দৃশ্যমান প্রদক্ষেপ না নেওয়ায় সরকারি জমির মাটি কেটে একটি মহল লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।  

রবিবার দুপুর ১টায় এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনার কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি, “আমাকে লোকেশন দিয়ে যান। আমি খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।” বলে অফিস থেকে বের হয়ে যান। পরবর্তীতে উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, এসিল্যান্ড দড়িকান্দি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উক্ত অভিযানে ভেকু চালক ঢাকার ডেমরার হাসন আলীর ছেলে আব্দুল মান্নান ও একই এলাকার আনোয়ার মিয়ার ছেলে মো. মামুনকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।   

পুনরায় এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনার কাছে জানতে চাইলে তিনি বলেন, রবিবার বিকালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দড়িকান্দি এলাকায় ভেকু চালকদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে উক্ত স্থান থেকে তাৎক্ষণিক ভেকু সরিয়ে নেওয়া হয়েছে। এধরনের অভিযান চলমান থাকবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বাঞ্ছারামপুরে ছাত্রদলের বিক্ষোভ
নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বাঞ্ছারামপ...

ফয়সল আহমেদ খান নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বা...

কুমিল্লা ও বগুড়ায় নতুন গণপূর্ত জোন গঠনের উদ্যোগ: গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের
কুমিল্লা ও বগুড়ায় নতুন গণপূর্ত জোন গঠনের উদ্যোগ: গণপূর্তমন্ত...

সুজন মজুমদার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, নিম্নমানের নির্মাণকাজ কিংবা সরকারি...

কুমিল্লা জেলা রোভারের ১৯তম কোর্স ফর রোভার মেট উদ্বোধন
কুমিল্লা জেলা রোভারের ১৯তম কোর্স ফর রোভার মেট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকবাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় ও  কুমিল্লা জেলা রোভারের ব্যবস্থাপনায়...

কুবি শিক্ষার্থীদের জন্য প্রক্টরিয়াল বডির জরুরি নির্দেশনা
কুবি শিক্ষার্থীদের জন্য প্রক্টরিয়াল বডির জরুরি নির্দেশনা

কুবি প্রতিনিধিনিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (...

কুবির এমসিজে কমিউনিকেশন ক্লাবের নেতৃত্বে রিয়াদ-জয়
কুবির এমসিজে কমিউনিকেশন ক্লাবের নেতৃত্বে রিয়াদ-জয়

কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী সংগঠন কমিউনিকেশন...

দ্যা থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লার কমিটি ঘোষণা  সভাপতি ফারুক, সম্পাদক চন্দন
দ্যা থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লার কমিটি ঘোষণা সভাপতি ফারু...

সংবাদ বিজ্ঞপ্তি আন্তর্জাতিক আধ্যাত্মিক ও দার্শনিক সংগঠন দ্যা থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুবির এমসিজে কমিউনিকেশন ক্লাবের নেতৃত্বে রিয়াদ-জয়
➤ দ্যা থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লার কমিটি ঘোষণা সভাপতি ফারুক, সম্পাদক চন্দন
➤ কুমিল্লা ছোটরা কলোনিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
➤ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধ ও শান্তি শৃঙ্খলা রক্ষায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর
➤ বুড়িচংয়ে আ'লীগের ডাকা লকডাউনে যানবাহন চলাচলে তেমন কোন প্রভাব পড়েনি
➤ চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
➤ বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
➤ বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১
➤ চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
➤ কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪
➤ অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
➤ ডিসেম্বরজুড়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ এমপি জসিমের
➤ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে রাজপথে মহানগর স্বেচ্ছাসেবক দল।
➤ কুমিল্লায় মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ
➤ কুমিল্লায় অর্থনৈতিক শুমারি ও স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার
➤ এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
➤ দাউদকান্দিতে নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণে ব্র্যাকের সচেতনতামূলক পটগান
➤ চুরি
➤ উপজেলা কৃষকদল সভাপতির উপর হামলা, ইউনিয়ন বিএনপির সভাপতি কারাগারে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir