...
শিরোনাম
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন ⁜ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা ⁜ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর ⁜ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার ⁜ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০ ⁜ কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ ⁜ কুবির ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর ⁜ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১৬ গ্রেপ্তার, ১২ কেজি গাঁজা ও অটোরিকশা জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৩ দিনে আক্রান্ত ৩৯ ⁜ প্রান্তিক কৃষকদের সুবিধার্থে চৌদ্দগ্রামে সরকারি অর্থায়নে মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন ⁜ তিতাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার গুণী শিক্ষক নির্বাচিত ⁜ বরুড়ায় আ.লীগ ও তরিকত ২ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান ⁜ বরুড়ায় শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত ⁜ বরুড়ায় তরিকত ফেডারেশনের সদস্য সচিব কালামের বিএনপি তে যোগদান ⁜ সামছুল হক কলেজে নবীন বরণ অনুষ্ঠিত ⁜ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ⁜ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ⁜ ড. রওশন আলম কলেজের শিক্ষার্থীদের পাশে ‘বন্ধু ফাউন্ডেশন’ ⁜ কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী ⁜ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Jan 2026, 9:31 AM

...
ব্রাহ্মণপাড়ায় শীত ও কুয়াশায় ক্ষতির মুখে বোরো বীজতলা, উদ্বেগ কৃষকের News Image

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া

টানা তীব্র শীত ও ঘন কুয়াশার প্রভাবে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বোরো ধানের বীজতলা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। কোথাও চারার রং হলদে হয়ে যাচ্ছে, কোথাও আবার সাদা হয়ে শুকিয়ে যাচ্ছে। অনেক বীজতলার চারার গোড়ায় পচন ধরেছে। এতে নির্ধারিত সময়ে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলমান শৈত্যপ্রবাহের কারণে বীজতলায় ‘কোল্ড ইনজুরি’ দেখা দিয়েছে। এতে চারার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। অনেক কৃষক ছত্রাকনাশক ও বালাইনাশক প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। ফলে কৃষকের চোখেমুখে হতাশার ছাপ স্পষ্ট।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ব্রাহ্মণপাড়ায় ৮ হাজার ৫৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে লক্ষ্যে ৪১৬ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। তবে হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় বীজতলার চারায় কোল্ড ইনজুরির প্রভাব পড়েছে। ক্ষতি কমাতে মাঠপর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ফসলি মাঠ ঘুরে দেখা গেছে, অনেক বীজতলার চারার রং হলুদ হয়ে গেছে, কিছু বীজতলা সাদা আকার ধারণ করেছে। কোনো কোনো জায়গায় চারার গোড়ায় পচন ধরেছে, আবার কোথাও চারাগুলো শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। নষ্ট হওয়ার ঝুঁকিতে থাকা বীজতলা রক্ষায় কৃষকেরা কুসুমগরম পানি ছিটাচ্ছেন। পাশাপাশি বিকেলে স্বচ্ছ পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখা, সকালে খুলে দেওয়া এবং বিভিন্ন ওষুধ প্রয়োগসহ নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা।

উপজেলার দুলালপুর দক্ষিণপাড়া গ্রামের কৃষক ইসমাইল হোসেন বলেন, ‘গত কয়েক দিনের তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে অধিকাংশ বোরো বীজতলা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। কোথাও কোথাও বীজতলা হলুদ হয়ে ঝলসে যাচ্ছে। এ নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি।’

বেজুরা পূর্বপাড়া গ্রামের কৃষক জজু মিয়া বলেন, ‘এ বছর ৩৫ শতক জমিতে ইরি-বোরো চাষের জন্য বীজতলা করেছি। আগে তৈরি করা বীজতলায় তেমন ক্ষতি হয়নি। কিন্তু পরে করা বীজতলাগুলো প্রচণ্ড ঠান্ডায় ক্ষতির মুখে পড়েছে। কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী বীজতলা রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

গোপালনগর গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘তীব্র শীত ও কুয়াশার কারণে বীজতলা হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে হাইব্রিড জাতের বীজতলাগুলো বেশি ক্ষতিগ্রস্ত। বীজতলা নষ্ট হলে নতুন করে আবার তৈরি করতে হবে। তাহলে সময়মতো বোরো আবাদ করা কঠিন হয়ে পড়বে।’

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন বলেন, উপজেলার কিছু এলাকায় চলমান শৈত্যপ্রবাহ ও বিরূপ আবহাওয়ার কারণে বীজতলায় কোল্ড ইনজুরির প্রভাব পড়েছে। এতে কিছু বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তিনি বলেন, ‘এ অবস্থায় বীজতলার তাপমাত্রা স্বাভাবিক রাখতে বিকেলে হালকা সেচ দেওয়া এবং সকালে পানি ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি বিকেলে স্বচ্ছ পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখা ও সকালে খুলে দিতে বলা হয়েছে। কুয়াশার প্রভাব কমাতে সকালে পাটকাঠি বা পাতলা বাঁশ দিয়ে বীজতলা থেকে কুয়াশা ভাঙার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া বীজতলা সুস্থ রাখতে নির্ধারিত মাত্রায় পটাশ, থিয়োভিট ও দস্তা মিশিয়ে স্প্রে এবং প্রয়োজন অনুযায়ী কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক ব্যবহারের নির্দেশনা দেওয়া হচ্ছে।’ উপজেলা কৃষি বিভাগ আশা করছে, তীব্র শীত কেটে আবহাওয়া স্বাভাবিক হলে বীজতলার পরিস্থিতির উন্নতি হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন

কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...

দাউদকান্দিতে থানায় ঢুকে  ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...

অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...

আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর

মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...

হোমনায় ট্রলার ডুবিতে  একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে  কুমিল্লার হো...

মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...

নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...

কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...

আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
➤ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা
➤ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
➤ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার
➤ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
➤ কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ
➤ কুবির ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর
➤ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১৬ গ্রেপ্তার, ১২ কেজি গাঁজা ও অটোরিকশা জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৩ দিনে আক্রান্ত ৩৯
➤ প্রান্তিক কৃষকদের সুবিধার্থে চৌদ্দগ্রামে সরকারি অর্থায়নে মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন
➤ তিতাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার গুণী শিক্ষক নির্বাচিত
➤ বরুড়ায় আ.লীগ ও তরিকত ২ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান
➤ বরুড়ায় শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
➤ বরুড়ায় তরিকত ফেডারেশনের সদস্য সচিব কালামের বিএনপি তে যোগদান
➤ সামছুল হক কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
➤ প্রকাশিত সংবাদের প্রতিবাদ
➤ প্রকাশিত সংবাদের প্রতিবাদ
➤ ড. রওশন আলম কলেজের শিক্ষার্থীদের পাশে ‘বন্ধু ফাউন্ডেশন’
➤ কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী
➤ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir