প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jan 2026, 9:03 AM
মনোহরগঞ্জে মানব পাচারকারী আটক
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার মনোহরগঞ্জে এক মানব পাচারকারীকে আটক করেছে যৌথবাহিনি। মঙ্গলবার রাতে মনোহরগঞ্জ সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন মোঃ রেজওয়ান হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মানব পাচারকারী সদস্য আব্দুল কাইয়ুম (৪৬) কে গ্রেপ্তার করে।
মনোহরগঞ্জ সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, বিপুলাসার গ্রামের মৃত হাজী আব্দুর রশিদের ছেলে মানব পাচারকারী দলের সদস্য আব্দুল কাইয়ুম দীর্ঘ দিন থেকে মানব পাচারের কাজ করে আসছে। বিদেশ নেওয়াসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষ থেকে টাকা নিয়ে প্রতারণা করাই ছিলো তার পেশা।ক্ষতিগ্রস্ত মানুষের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী উপজেলার বিপুলাসার এলাকায় অভিযান পরিচালনা করে মানব পাচার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি বিপুলাসার গ্রামের মৃত হাজী আব্দুর রশিদের ছেলে মানব পাচারকারী সদস্য, আব্দুল কাইয়ুম (৪৬)কে গ্রেপ্তার করে। পরে তাকে মনোহরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহিনুর ইসলাম বলেন আবদুল কাইয়ুমের বিরুদ্ধে আদালতে মানব পাচারের মামলায় ওয়ারেন্ট ছিলো। তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...