প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jan 2026, 10:29 AM
গোমতী নদীকে পর্যটন শিল্পের আওতায় নিয়ে নতুন দিগন্ত উন্মোচিত করব—কাজী দ্বীন মোহাম্মদ
নিজস্ব প্রতিবেদক
গোমতী নদীকে পর্যটন শিল্পের আওতায় নিয়ে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত করব ইনশাআল্লাহ। গতকাল কাজী দ্বীন মোহাম্মাদ কুমিল্লা চানপুর ব্রীজের পুর্বপাশে গোমতী টাচ বিনোদন পার্কে পরিদর্শনে এসে নদীর ব্যাবহারে অর্থনৈতিক সম্ভাবনার বিষয়ে মত প্রকাশ করেন, কুমিল্লা-৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ বুধবার (৭ জানুয়ারি) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠকসহ বিভিন্ন সামাজিক ও নির্বাচনী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৩টায় তিনি গোমতী নদী পরিদর্শন করেন। এ সময় তিনি কুমিল্লার সাধারণ মানুষের ভবিষ্যৎ সম্ভাবনার কথা বিবেচনায় নিয়ে গোমতী নদীকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশের পরিকল্পনার কথা গণমাধ্যমের সামনে তুলে ধরেন।
কাজী দ্বীন মোহাম্মদ বলেন,
পৃথিবীর বিভিন্ন স্থানে নদীকেন্দ্রিক সভ্যতার বিকাশ ঘটেছে। নদীকে ঘিরেই গড়ে উঠেছে জনপদ ও অর্থনৈতিক সমৃদ্ধি। অথচ আমরা আমাদের নদীর সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে পারিনি। কুমিল্লার গোমতী নদীকে পর্যটন শিল্পের আওতায় আনা হলে এ অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হবে।
তিনি আরও বলেন, গোমতী নদীর দুই তীরের সম্ভাবনাকে কাজে লাগিয়ে ইকো-ট্যুরিজম গড়ে তোলা সম্ভব। গোমতী টাচ বিনোদন পার্কের মতো আরও পর্যটন ও বিনোদনমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা যেতে পারে। পাশাপাশি শুকনো মৌসুমে নদীতে পানি প্রবাহ বজায় রাখতে বৈজ্ঞানিক পদ্ধতিতে পানি সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং
গোমতী নদীকে পর্যটন শিল্পের আওতায় নিয়ে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত করব।
এর আগে সকাল ৮টায় তিনি টমছম ব্রিজ, রামমালা এলাকাসহ বিভিন্ন অলিগলিতে গণসংযোগ করেন। পরে সন্ধ্যা ৬টায় তিনি কোটবাড়ি কেন্দ্র কমিটির সভায় অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, মহানগর ছাত্রশিবির সভাপতি হাসান আহমেদ, সেক্রেটারি মো. নাজমুল হাসান পঞ্চায়েত, বিশ্বরোড অঞ্চল পরিচালক মোহাম্মদ শাহাদাৎ হোসেন, সাংবাদিক সহিদুল্লাহ মিয়াজীসহ স্থানীয় জামায়াত ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
এফএনএসবাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ গ্রহণ কররেছেন নবনির্বাচ...
ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও
লামিন ইয়ামালের প্রতিভা নিয়ে প্রশংসার কমতি নেই| বয়স কম হলেও ইতোমধ্যে বিশ^ ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণদ...
ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন
২০২৬ বিশ^কাপে ঐতিহাসিক সাফল্যের পর প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চলেছে...
ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় দলের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে...
চলতি বছরে হচ্ছেনা বিপিএল
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসি...
একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া
বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে হারের পর বেশ নাজুক পরিস্থিতি অস্ট্রেলিয়ান শিবিরে| দ্বিতীয় টেস্টের আগে...