প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jan 2026, 10:26 AM
ইনসাফ ও আজাদী দেশ গড়তে হ্যাঁ ভোট দিতে হবে-হাসানাত আব্দুল্লাহ
মোঃ আক্তার হোসেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশে আজ দুইটা পক্ষ, একটা গোলামী আরেকটা আজাদী। একটা স্বাধীনতা পক্ষে আরেকটা পরাধীনের পক্ষে। আমরা ভারতের তাবেদারী চাই না, আমরা নিজের উপর নির্ভরশীল, আমরা হবো আজাদী। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পদযাত্রায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা কী চান ৫ বছর পর পর স্বাধীন কমিশনের অধিনের নির্বাচন হোক। পুলিশ হোক জনগণের। আপনারা কি চান বাংলাদেশ দূর্নীতি মুক্ত হোক। তাহলে গণভোটে প্রশ্নে হ্যাঁ ভোট প্রদান করতে হবে।
হাসনাত আরো বলেন, ২০০৯ সাল থেকে বিএনপি-জামাত জোটের নেতা কর্মীদের গুম, হত্য, নির্যাতন পর কতিপয় রাজনৈতিক দল ভারতীয় তাঁবেদারি করছে। আমরা দেখতে পারছি কিছু মিডিয়া ব্যবসায়ী কর্পোরেট জুলাইয়ে আন্দোলনে আমাদের ভাইদেরকে আগুন সন্ত্রাস তাচ্ছিল্য করে নিউজ করেছে এখন দেখি তাদেরকে বুকে নিচ্ছে একটি পক্ষ।
তিনি আরো বলেন, বাংলাদেশে আজ দুইটা পক্ষ, একটা গোলামী আরেকটা আজাদী। একটা স্বাধীনতা পক্ষে আরেকটা পরাধীনের পক্ষে। আমরা ভারতের তাবেদারী চাই না আমরা নিজের উপর নির্ভরশীল হবো আমরা আজাদী চাই। দেশে কে সরকার করবে তা নির্ধারণ করবে দেশের জনগণ, আমরা হাসিনা মার্কা দিল্লি প্রেসক্রিপশন চলতে দিবো না।
তিনি আরো বলেন, পুলিশ-প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা গত তিন নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনার নিরাপত্তা বদলে ভোট কাটলে হারুন-বেনজির মতন পরিনত হবে। তাদের থেকে শিক্ষা নিন, আপনারা দেশ প্রেমিক হোক আপনাদের কে সম্মান করবে এ জাতি।
দিন ব্যাপি নির্বাচনী পদযাত্রায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। ফতেহাবাদ গ্রামের ওয়ালি উল্লাহ সরকারের সভাপতিত্বে উঠান বৈঠকে ডাক্তার ওবায়দুলসহ জামায়াত ও এনসিপি নেতারা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...