প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jan 2026, 10:03 AM
মুরাদনগরে ৫ দিনব্যাপী স্কাউট সমাবেশের উদ্বোধন
মুরাদনগর প্রতিনিধি
শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক গুণাবলি উন্নয়নের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে কুমিল্লার মুরাদনগরে ৫ দিনব্যাপী ষষ্ঠ স্কাউট সমাবেশ শুরু হয়েছে। বুধবার বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে স্কাউট সমাবেশের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।
এবারের স্কাউট সমাবেশে বিভিন্ন সেন্ট্রাল ইভেন্টে (স্কাউট কার্যক্রম) অংশ নেবে। নতুন বিষয় রপ্ত করবে এবং হাতে কলমে তা প্রয়োগের সুযোগ পাবে। এই স্কাউট সমাবেশে উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা ১৫ টি স্কাউট দলে ১২০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।
মুরাদনগর উপজেলা স্কাউটস এর কমিশনার মো. ময়নাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার।
শিক্ষক শারমিন ফাতেমা’র উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউট লিডার ট্রেইনার আখতারুজ্জামান, উপজেলা স্কাউট সম্পাদক ও প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন প্রমূখ।
বক্তারা বলেন, ১৯০৭ সালের ইংল্যান্ডের ব্রাউনসি দ্বীপে ২০ জন বালককে নিয়ে প্রথমবারের মতো পরীক্ষামূলক ক্যাম্পের মাধ্যমে বিশ্বব্যাপী স্কাউট আন্দোলনের যাত্রা শুরু হয়। লর্ড ব্যাডেন পাওয়েল মানবতার সেবায় স্কাউটিংয়ের সূচনা করেন। স্কাউটিংয়ের কার্যক্রম সারা পৃথিবীতে বিস্তার লাভ করেছে। মানবতা ও সেবার ব্রত নিয়ে স্কাউটরা প্রাকৃতিক দুর্যোগ কিংবা অসহায় মানুষের আর্তনাদ লাঘব করতে হাত বাড়িয়ে ছুটে চলছে। এই স্কাউট সমাবেশে অংশ নেওয়া স্কাউট দল, স্বেচ্ছাসেবক রোভার স্কাউট ও লিডার এখান থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার কাজে নিজেরদের নিয়োজিত করবেন।
এসময় উপস্থিত ছিলেন, কাজিয়াল রহিম রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, কোরবানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম জে নাইম ভূইয়া, আন্দিকোট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ মোশারফ, বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, তুলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম ভূঁইয়া, বইড়াকুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনসহ অন্যান্যরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...