প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jan 2026, 9:57 AM
ব্রাহ্মণপাড়ায় এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও
বিশেষ প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কনকনে শীতে অসহায় ও শীতার্ত এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহানের উদ্যোগে উপজেলার একটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের কল্পাবাস জামিয়া হামিদিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে এতিমখানার সকল শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. নুরুল ইসলাম, এতিমখানার শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র পেয়ে এতিম শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ও আনন্দের প্রকাশ দেখা যায়। জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও মাহমুদা জাহান গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছেন। এর আওতায় বিভিন্ন এতিমখানা, রেলস্টেশন এলাকার শীতার্ত ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান বলেন, কনকনে শীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ প্রচণ্ড কষ্টে দিন কাটাচ্ছে। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিরা যদি এগিয়ে আসেন, তাহলে এই শীতে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফরমে শেখ হাসিনার স্লোগান,...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফ...
চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আত্মহত্যা ও পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী সহ দুইজন নিহতহয়েছে। ন...
মিশু টিচিং হোমের তিন শতাধিক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত...
নিজস্ব প্রতিবেদক,মিশু টিচিং হোম এর আয়োজনে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতীশিক্ষার্থী স...
কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের জন্য হার্ট কেয়ার ফাউন্ডেশনের...
সাদিক মামুন বিশ্ব হার্ট দিবসকে সামনে রেখে কুমিল্লার অন্যতম চিকিৎসাসেবাধর্মী স্বেচ্ছাসেবী ও মানব...
বুড়িচং নানুয়ার বাজার খেয়াঘাট কিং বাজেহুরা উপর দিয়ে ব্রীজ নি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার নানুয়ার বাজার খেয়াঘাট কিং বাজেহুরা উপর দিয়ে ব্রীজ নির্মাণে...
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...