প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jan 2026, 11:13 PM
কনকনে শীতের রাতে চৌদ্দগ্রামে শ্রমজীবীদের ইউএনও’র কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক, চৌদ্দগ্রাম
কনকনে শীতের রাতে যখন চারপাশ নিস্তব্ধ, নিশিতে যখন মানুষ ঘরের উষ্ণতায় আশ্রয় খোঁজে। ঠিক তখনই মানবতার বার্তা নিয়ে রাস্তায় নেমেছেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নূরুল আমিন।
তীব্র শীতে কষ্টে থাকা শ্রমজীবী নারী ও পুরুষদের পাশে দাঁড়িয়ে রাতের আঁধারে বিভিন্ন ¯’ানে ঘুরে ঘুরে তাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন তিনি। শুক্রবার ও শনিবার গভীর রাতে চৌদ্দগ্রাম পৌর এলাকা সহ উপজেলার বাতিসা ইউনিয়নের বিভিন্ন বাজারসহ আশপাশের এলাকায় এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। শীতের কষ্টে জবুথবু শ্রমজীবী মানুষেরা কম্বল পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কম্বলপ্রাপ্ত অনেকের মুখেই ফুটে ওঠে ক...তজ্ঞতার হাসি, চোখেমুখে দেখা যায় অচেনা আবেগ।
¯’ানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে সারাদেশের মতো চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার ১৩টি ইউনিয়নে ঘন কুয়াশায় ও তীব্র শীতে জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে। ঠান্ডার কারণে কাজের সন্ধানে বের হতে পারছেন না অনেক শ্রমজীবী নারী ও পুরুষ। এমন পরি¯ি’তিতে প্রশাসনের পক্ষ থেকে সরাসরি মাঠে নেমে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন ইউএনও মো. নূরুল আমিন।
কম্বল পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে শ্রমজীবী নারী বিবি মরিয়ম বলেন, ‘আমরা গরীব মানুষ, কম্বল কেনার সামর্থ্য নেই। কয়েকদিন ধরে প্রচন্ড ঠান্ডায় খুব কষ্টে ছিলাম। আজ রাতে ইউএনও স্যার নিজ হাতে কম্বল দিয়েছেন। আল্লাহ উনাকে ভালো রাখুক, এবার অন্তত একটু শান্তিতে থাকতে পারবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল আমিন বলেন এই শীতে সবচেয়ে বেশি কষ্টে আছেন শ্রমজীবী মানুষরা। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করাই আমাদের দায়িত্ব। তাই রাতে তাদের কাছে গিয়ে কম্বল বিতরণ করেছি। শীতের রাতের নীরবতায় এই উদ্যোগ যেন মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত যেখানে প্রশাসনের একজন কর্মকর্তা দায়িত্বের সীমা ছাড়িয়ে হয়ে উঠেছেন সাধারণ মানুষের আশ্রয় ও ভরসার নাম।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
এফএনএসবাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ গ্রহণ কররেছেন নবনির্বাচ...
ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও
লামিন ইয়ামালের প্রতিভা নিয়ে প্রশংসার কমতি নেই| বয়স কম হলেও ইতোমধ্যে বিশ^ ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণদ...
ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন
২০২৬ বিশ^কাপে ঐতিহাসিক সাফল্যের পর প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চলেছে...
ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় দলের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে...
চলতি বছরে হচ্ছেনা বিপিএল
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসি...
একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া
বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে হারের পর বেশ নাজুক পরিস্থিতি অস্ট্রেলিয়ান শিবিরে| দ্বিতীয় টেস্টের আগে...