প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jan 2026, 11:08 PM
ব্রাহ্মণপাড়ায় বিএনপি নেতা গাজী ইস্রাফিলের মায়ের দাফন সম্পন্ন
মোঃ আবদুল আলীম খান
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের বিএনপি নেতা গাজী ইস্রাফিলের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি........ রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। গতকাল ৪ ডিসেম্বর (রবিবার) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দিন বিকাল ২টা ৩০ মিনিটে ছাতিয়ানী পূর্বপাড়া ঈদগাহ মাঠে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র গাজী ইস্রাফিলকে রেখে গেছেন। উল্লেখ্য, গাজী ইস্রাফিলের আর কোনো ভাই-বোন নেই। জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির এমপি প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিম, বাংলাদেশ জামায়াতে ইসলামের কুমিল্লা-৫ আসনের মনোনীত প্রার্থী ডা. মোবারক হোসেন, টাটেরা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মবিন উদ্দিন আখন্দ, টাটেরা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামাল মানিক, ছাতিয়ানী গ্রামের সমাজসেবক সাত্তার হোসেন, গাজী ইমন উদ্দিন, গাজী মোস্তফা কামালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা। দাফন শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
এফএনএসবাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ গ্রহণ কররেছেন নবনির্বাচ...
ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও
লামিন ইয়ামালের প্রতিভা নিয়ে প্রশংসার কমতি নেই| বয়স কম হলেও ইতোমধ্যে বিশ^ ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণদ...
ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন
২০২৬ বিশ^কাপে ঐতিহাসিক সাফল্যের পর প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চলেছে...
ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় দলের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে...
চলতি বছরে হচ্ছেনা বিপিএল
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসি...
একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া
বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে হারের পর বেশ নাজুক পরিস্থিতি অস্ট্রেলিয়ান শিবিরে| দ্বিতীয় টেস্টের আগে...