প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jan 2026, 10:57 PM
নাঙ্গলকোটে সমাজসেবা দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, নাঙ্গলকোট
নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে " প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা সমাজসেবা" এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাশেদ মিয়াজীর সভাপতিত্বে উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী।
বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাকারিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন, নাঙ্গলকোট পল্লী বিদ্যুৎ সমিতি-৪ ডি জি এম মোক্তার হোসেন, মাহিনী জামেয়া ইসলামীয়া দারুল কোরআন মাহিনী প্রতিষ্ঠাতা মুফতি অলিউল্লাহ, বাম মোবারকপুর এতিমখানা অধ্যক্ষ মাওলানা মোবারক উদ্দিন মোবারকপুরী, সমাজসেবা অফিসের উচ্চমান সহকারী আব্দুল মমিন চৌধুরী, আল জমিয়া আল ইসলামিয়া ফয়জুল উলুম সিঙ্গুরিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র রহমত উল্লাহ।
মোনাজাত পরিচালনা করেন, নাওগোদা ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা অধ্যক্ষ মাওলানা সোলায়মান মীর। এসময় দুজন প্রতিবন্ধীর মাঝে সুবর্ণ কার্ড প্রদান করা হয়েছে । তারস হলেন, মামুন মিয়া ও আরিফুর হক মিলন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...