প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jan 2026, 10:55 PM
গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ব্রাহ্মণপাড়ায় অংশীজনদের নিয়ে সভা
মো. আনোয়ারুল ইসলাম
আসন্ন গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পল্লী সমাজসেবা, পল্লীমাতৃকেন্দ্র, দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমের সুবিধাভোগী, বিভিন্ন ভাতাভোগী, ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত এতিমখানা এবং নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার অংশীজনদের নিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. আব্দুল সবুর, উপজেলা মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবা কার্যক্রমের সুবিধাভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণভোট ও জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য সব পর্যায়ের অংশীজনদের সচেতন হতে হবে এবং ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে হবে। বক্তারা গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা এবং জাতীয় সনদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা আরও বলেন, জাতীয় উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে হলে সমাজসেবা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সম্পৃক্ত করতে হবে এবং সঠিক তথ্যের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই...
নেত্রকোণার মদন উপজেলায় ধর্ষণের শিকার ১১ বছরের শিশুটির গর্ভে জন্ম নেওয়া কন্যাসন্তানের বাবা অভিযোগ ওঠা...
যুবলীগের মিছিল: এক ফাঁড়ির ২৭ পুলিশকে অন্য থানায় বদলি
ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় সমালোচনার মুখে একটি ফাঁড়ি থেকে একস...
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
কাজী নজরুল ইসলাম চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। চাঁদপু...
নীরবে মানবিক কর্মকাণ্ড ও শিক্ষার আলো ছড়াচ্ছেন দানবীর জুনাব আ...
সাদিক মামুনপিতা ছিলেন শিক্ষানুরাগী, দানবীর ও বেশকটি মাদরাসা, এতিমখানা, স্কুল, কলেজের প্রতিষ্ঠাতা আলহ...
চাঁদপুরের ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবা সহ মা - ছেলে গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ হাজার পিস ইয়...
কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছে...
আয়েশা আক্তারকুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক...