প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jan 2026, 10:31 PM
‘বানিয়াচং থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়েছি’ বলা সমন্বয়ক আটক
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে ‘বানিয়াচং থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়েছি’ বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যার পর ওই নেতাকে আটকের খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তার মুক্তির দাবিতে হবিগঞ্জ সদর মডেল থানার সামনে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে সেখানে সেনা মোতায়েন করা হয়। এদিন সন্ধ্যায় শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে, তা পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।আটক মাহদী হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব। এর আগে শায়েস্তাগঞ্জ থানায় বসে ওসিকে হুমকি দেওয়ার ঘটনায় শনিবার দুপুরে তাকে কারণ দর্শানোর নোটিস দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এদিন সন্ধ্যার পর মাহদী হাসানের আটকের খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা থানার সামনে জড়ো হতে থাকেন। এ সময় থানার প্রধান ফটক বন্ধ থাকায় বাইরে উত্তেজনা দেখা যায়। এক পর্যায়ে সদর থানার সামনে সেনাবাহিনী মোতায়েন করা হয়। পরে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয় সেনাবাহিনী। এর আগে বৃহস্পতিবার রাতে ‘জুলাইযোদ্ধা’ ও শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি এনামুল হক নয়নকে আটক করে পুলিশ।
পরদিন দুপুরে আটক নয়নকে ছাড়িয়ে আনতে গিয়ে শায়েস্তাগঞ্জ থানায় ওসির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান মাহদী হাসান। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে দেশজুড়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা। ভিডিওটির ফেইসবুক কমেন্টে অনেকেই মাহদীকে গ্রেপ্তারের দাবি তোলে।
ভিডিওটিতে দেখা যায়, শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ওসি মো. আবুল কালামের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছেন মাহদী হাসান। তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন। ভিডিওতে দেখা যায়, শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে সমন্বয়ক মাহদী হানান ওসির কাছে জানতে চান, “কেন এনামুলকে আটক করা হল? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে আজকে এই প্রশাসন বসেছে। হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৭ জন শহীদ হয়েছেন। যে কারণে আমরা বানিয়াচং থানা পুড়িয়েছিলাম, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...