প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jan 2026, 10:40 PM
মধ্যরাতে ছিন্নমূলদের গায়ে উষ্ণতা ছড়িয়ে দিলেন বন্ধুরা
জাহিদ পাটোয়ারী
মানবতার মধ্যদিয়ে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিলেন এসএসসি ৪-৬ ব্যাচ কুমিল্লার বন্ধুরা। এই উপলক্ষে কনকনে শীত ও ঘন কুয়াশার মধ্যরাতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কম্বল নিয়ে ছিন্নমূল মানুষদের গায়ে উষ্ণতা ছড়িয়ে দিলেন।
বুধবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে নগরীর কান্দিরপাড়, রাজগঞ্জ, চকবাজার, ছাতিপট্টি, টমছম ব্রীজ, কুমিল্লা রেলস্টশেন, শাসনগাছা বাস স্টেশন, মুন্সেফ বাড়ি ও দারোগা বাড়িসহ বিভিন্ন এলকায় দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়। এর আগে ০৪-০৬ ব্যাচের বন্ধুরা নগরীর মুন্সেফ বাড়িতে কেক কেটে নতুন বছরকে বরণ ও কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
০৪-০৬ ব্যাচের আবু মুছা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে প্রচণ্ড শীত উপেক্ষা করে ছিন্নমূল মানুষদের কথা ভেবে কম্বল নিয়ে বের হয়েছি। যেসব কাজ মানসিক প্রশান্তি দেয় সে সমস্ত কাজ আমরা অব্যাহত রেখেছি। আমাদের ব্যক্তিগত তহবিল থেকে আজ ২ শতাধিক কম্বল বিতরণ করেছি। আমরা চাই এই শীতে অসহায়দের পাশে বিত্তবানদেরও দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। ধর্ম-বর্ণ ভুলে মানবিতকায় এক হই। মানবতা জয় হোক।
মঞ্জিল নামে এক ব্যক্তি জানান, নিজের কোন বাড়ি নেই। যেখানে রাত, সেখানেই কাত হই। বাস স্টেশন, রেল স্টেশন এবং কোন পুরাতন বভনের নীচেই আমার ঠিকানা। এই শহরে আমার মতো অসংখ্য মানুষ আছে। শীতের কাপড় পড়লেও গভীর রাতে ঠাণ্ডা আর কুলায় না। কয়েকজন যুবক মধ্যরাতে এসে আমাদের কম্বল দিয়েছেন। আল্লাহ তাদের নেক হায়াত দান করুক।
এই কর্মসূচিতে অংশ নেন ০৪-০৬ ব্যাচের কুমিল্লার আবু তাহের, সাইফুল ইসলাম, আবু মুছা, হেলাল হোসাইন, ডা. তৌহিদুল ইসলাম, অপু সরকার, ফরহাদ মিয়া, জাহিদ পাটোয়ারী, ওমর ফারুক, বিল্লাল হোসেন, মীর মনির, বিজয় দাস, শ্রীকান্ত, ফয়সাল, আলমগীর, রবিউল ইসলাম, নজরুল ইসলাম, জাকারিয়া, আলমাস, মাসুম, শেখ জুয়েল, ফিরোজ আলম ফরাদ হোসাইন, আতাউল্লাহ, রাজিব হোসাইন, নাসির, মাহবুব প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...