প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jan 2026, 10:42 PM
ব্রাহ্মণপাড়ায় ৩টি ড্রেজার মেশিন ও ছয় হাজার ফুট পাইপ ধ্বংস, লাখ টাকা জরিমানা
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে তিনটি খননযন্ত্র (ড্রেজার মেশিন) ও ছয় হাজার ফোট পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এসময় এক মাটি বিক্রেতাকে একলাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া ও বড়ধুশিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বিষয়টি নিশ্চিত করেন।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এ সময় ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন নেতৃত্বে পুলিশের একটি দল ও উপসহকারী ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা দিদারুল আলম এবং আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিজমি রক্ষার্থে বৃহস্পতিবার বিকালে চারিপড়া ও বড়ধুশিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ওই এলাকা থেকে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলন ও বিক্রির অপরাধে তিনটি ড্রেজার মেশিন ও এর পাইপসহ বিভিন্ন সরঞ্জাম নষ্ট করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে তরু হাজী নামে এক ব্যক্তিকে একলাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মাহমুদা জাহান বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া ও বড়ধুশিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩টি ড্রেজার ও এর উপকরণ নষ্ট করা হয়েছে। ড্রেজার ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের কাজ চলছে। এদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলার আওতায় আনা হবে। এছাড়া কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে এক মাটি ব্যবসায়িকে একলাখ টাকা জরিমানা ও ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবে না মর্মে তার কাছ থেকে মুচলেকা হয়েছে। অবৈধ খনন যন্ত্রের বিরুদ্ধে অভিযান চলমান আছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লার বেরিবাঁধে চুরি হলো দুই শতাধিক সোলার লাইট, দুর্ভোগে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সীমান্তবর্তী গোলাবাড়ি থে...
ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, ১২ জনের বিরুদ্ধে ম...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের বা...
লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে হ...
হোমনা প্রতিনিধিলক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে পাশাপাশি চারটি কবরে দাফন ক...
গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসক টিপু
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাঁটাবিল এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্...
কুমিল্লায় বিপুল পরিমাণ নকল ঔষধ ও সারঞ্জাম জব্দ আটক-১
ফারুক আজমকুমিল্লায় জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল ও অননুমোদিত ওষু...
কুমিল্লায় ‘সি আর পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার’...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার ডিসপেন্সারি কাম বাণিজ্যিক ভবনের নিচতলায় অবস্থিত...