প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Dec 2025, 10:40 PM
ব্রাহ্মণপাড়ার চান্দলায় তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলায় তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) থেকে শনিবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত চান্দলা সীরাতুন্নবী (সা.) ফাউন্ডেশনের উদ্যোগে চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিদিন বিকাল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই মাহফিলে দেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম তাফসীরুল কোরআন পেশ করেন। প্রথম দিন বৃহস্পতিবার তাফসীর পেশ করেন আল্লামা মুফতি হাফেজ কাজী ইব্রাহিম (ঢাকা), আল্লামা অধ্যক্ষ ড. হেফজুর রহমান, আল্লামা শায়েখ জামাল উদ্দীন ও আল্লামা সাদিকুর রহমান আজহারী।
দ্বিতীয় দিন শুক্রবার তাফসীর পেশ করেন আল্লামা তারেক মনোয়ার, আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী, অধ্যক্ষ মাওলানা মোস্তাক ফয়েজী ও আল্লামা সাঈদুর রহমান। সমাপনী দিনে শনিবার তাফসীর পেশ করেন প্রফেসর ড. আ. ন. ম. রাফিকুর রহমান আল মাদানী, মুহাদ্দিস আবু নছর আশরাফী, মাওলানা গোলাম খাবির সাঈদী, আল্লামা মুফতি আমির হামজা ও মাওলানা এম. হাসিবুর রহমান।
শনিবার সকালে মাহফিলের অংশ হিসেবে একটি মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। পুরো মাহফিলে সভাপতিত্ব করেন চান্দলা সীরাতুন্নবী (সা.) ফাউন্ডেশনের সভাপতি ও সুলতানপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ কবির আহমদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম।
এছাড়া মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করেন ইসলামিক শিল্পী মশিউর রহমান ও ওবায়দুল্লাহ তারেক। মাহফিল সফল ও সার্থকভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী মুসল্লিসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সীরাতুন্নবী (সা.) ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
শেষ দিনে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা এম. হাসিবুর রহমান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...