প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Dec 2025, 1:03 AM
আজ সকাল দশটায় জানাজা মাহবুব আলী জাকির মৃত্যুতে জেলা ক্রিড়া সংস্থার শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলা দল ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সাবেক খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোলিং কোচ কুমিল্লার কৃতি সন্তান মাহবুব আলী জাকির মৃত্যুতে কুমিল্লায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে কুমিল্লার ক্রিকেটাঙ্গনের অত্যন্ত জনপ্রিয় ও সদালাপী মাহবুব আলী জাকিকে হারিয়ে নগরীতে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। মাহবুব আলী জাকি শুধু কুমিল্লা নয় দেশের ক্রিকেটাঙ্গনকে তাঁর মেধা ও দক্ষতা দিয়ে অবদান রেখে গেছেন। মাহবুব আলী জাকির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা ক্রিড়া সংস্থার আহ্বায়ক কমিটি। জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার আহ্বায়ক মু. রেজা হাসান, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া, আসিফ আকবর, বদরুল হুদা জেনু, আসিফ তরুনাভ, খালেদ সাইফুল্লাহ, মাহির তাজওয়ার ওহি, জেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রিড়া অফিসার মাহবুব আলীর জাকির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। আজ সকাল দশটায় কাপ্তান বাজার জামে মসজিদ প্রাঙ্গনে মাহবুব আলী জাকি’র নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জাকি গতকাল বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ (বিপিএল) এর ঢাকা ও রাজশাহীর খেলা শুরুর আগে সিলেট স্টেডিয়ামে হঠাৎ হার্ট এ্যাটাক করেন। তাকে তাৎক্ষনিক মাঠেই চিকিৎসা দেয়া হয় পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক জানান মাঠেই তিনি মারা গেছেন। মাহবুব আলী জাকি ঢাকা দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...