...
শিরোনাম
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কাল ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁচ দফার অভিযানে রতন গ্রুপের প্রধান রতনও গ্রেপ্তার ⁜ ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩ ⁜ ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদের চরম ভোগান্তি। ⁜ চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের পর মুদি দোকানী কারাগারে ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর ⁜ চৌদ্দগ্রামে স্কুল ছাত্রীকে বিএনপি নেতার কুপ্রস্তাব সাড়া না পেয়ে প্রাণনাশের হুমকি ⁜ ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ দেওয়া হবে– কৃষিমন্ত্রী ⁜ বাঙ্গরায় অবৈধ ড্রেজিংয়ে হুমকিতে তিন ফসলি জমি,লিখিত অভিযোগ করে ও মিলছেনা প্রতিকার! প্রশাসনের ভূমিকা নিয়ে কৃষকদের ক্ষোভ ⁜ "ভালো শিক্ষার্থী হওয়ার আগে,ভাল মানুষ হতে হবে"- বিসিআইসি চেয়ারম্যান ⁜ বার্ডে প্রশিক্ষণ অনুষ্ঠিত ⁜ তিতাসে টাকার জন্য ছেলের কিল-ঘুষিতে বাবা মৃত্যুর অভিযোগ : ছেলে আটক ⁜ দেবিদ্বারে মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের শাপলা কাব, প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ⁜ বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ যুবক আটক ⁜ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনোহরগঞ্জে বৃদ্ধ আটক ⁜ বুড়িচংয়ে আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বাড়িতে ফের হামলা-লুটপাট ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৬ বোতল স্ক্যাফ সিরাপসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার ⁜ বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের টিউটরিয়াল ক্লাশ উদ্বোধন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Dec 2025, 10:41 PM

...
কুমিল্লা-৮ আসনে বিএনপি প্রার্থী জাকারিয়া তাহেরের বিরুদ্ধে দুদকের মামলা News Image

নিজস্ব প্রতিবেদক

জাল কাগজপত্র ব্যবহার করে একটি বেসরকারি ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে জাকারিয়া তাহের সুমনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ৬৪৭ কোটি টাকার একটি মামলা দায়ের করেছে। মামলায় অভিযোগ করা হয়, ভুয়া ও জাল নথিপত্রের মাধ্যমে ঋণ প্রক্রিয়াকরণ ও আর্থিক লেনদেন সম্পন্ন করে রাষ্ট্রীয় ও ব্যাংকিং খাতে বড় ধরনের আর্থিক ক্ষতি করা হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাকারিয়া তাহের সুমনের বিরুদ্ধে ৬৪৭ কোটি ৬৮ লাখ টাকা জালিয়াতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক আফরোজা হক খান মামলাটি দায়ের করেছেন বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের দিলকুশা শাখার গ্রাহক প্রতিষ্ঠান মানহা প্রিকাস্ট টেকনোলজি লিমিটেড জাল কাগজপত্র ব্যবহার করে ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ গ্রহণ করে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালক মো. মনসুর আলী এবং সিইও সৈয়দ মাহতাব উদ্দিন মাহমুদ ঋণ অনুমোদনের ক্ষেত্রে সরাসরি সহযোগিতা করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

দুদকের অভিযোগ অনুযায়ী, ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য আসলামুল হকের স্ত্রী মাকসুদা হক, ন্যাশনাল ব্যাংকের সাবেক এমডি এম এ ওয়াদুদ, চৌধুরী মোসতাক আহমেদ, ডিএমডি সৈয়দ রইস উদ্দিন, এ এস এম বুলবুল এবং সাবেক পরিচালক মনোয়ারা সিকদার।

দুদক জানিয়েছে, জাল কাগজপত্রের মাধ্যমে ঋণ গ্রহণ ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংস্থাটি জানিয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দুদক সূত্রে আরও জানা যায়, প্রাথমিক তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়েছে এবং বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্তে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে কি না, তা যাচাই করা হবে।

এ বিষয়ে জাকারিয়া তাহের সুমনের ০১৭১৩-৩৩৩০০০ নাম্বারে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কাল
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...

নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁচ দফার অভিযানে রতন গ্রুপের প্রধান রতনও গ্রেপ্তার
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...

১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩

আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...

ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদের চরম ভোগান্তি।
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...

চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের পর মুদি দোকানী কারাগারে
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...

সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কাল
➤ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁচ দফার অভিযানে রতন গ্রুপের প্রধান রতনও গ্রেপ্তার
➤ ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
➤ ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদের চরম ভোগান্তি।
➤ চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের পর মুদি দোকানী কারাগারে
➤ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর
➤ চৌদ্দগ্রামে স্কুল ছাত্রীকে বিএনপি নেতার কুপ্রস্তাব সাড়া না পেয়ে প্রাণনাশের হুমকি
➤ ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ দেওয়া হবে– কৃষিমন্ত্রী
➤ বাঙ্গরায় অবৈধ ড্রেজিংয়ে হুমকিতে তিন ফসলি জমি,লিখিত অভিযোগ করে ও মিলছেনা প্রতিকার! প্রশাসনের ভূমিকা নিয়ে কৃষকদের ক্ষোভ
➤ "ভালো শিক্ষার্থী হওয়ার আগে,ভাল মানুষ হতে হবে"- বিসিআইসি চেয়ারম্যান
➤ বার্ডে প্রশিক্ষণ অনুষ্ঠিত
➤ তিতাসে টাকার জন্য ছেলের কিল-ঘুষিতে বাবা মৃত্যুর অভিযোগ : ছেলে আটক
➤ দেবিদ্বারে মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের শাপলা কাব, প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
➤ বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ যুবক আটক
➤ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনোহরগঞ্জে বৃদ্ধ আটক
➤ বুড়িচংয়ে আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বাড়িতে ফের হামলা-লুটপাট
➤ ব্রাহ্মণপাড়ায় ১৬ বোতল স্ক্যাফ সিরাপসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
➤ বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের টিউটরিয়াল ক্লাশ উদ্বোধন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir