প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Dec 2025, 9:51 PM
বাঞ্ছারামপুরে সাজাপ্রাপ্ত ৩ আসামী গ্রেফতার
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদক মামলায় কারাদণ্ডপ্রাপ্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে যথাক্রমে ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত শাহ আলমের ছেলে শাহজালাল (২৮), ৩ বছরের সাজাপ্রাপ্ত সুন্দর মিয়ার ছেলে আমান উল্লাহ(৩৫) এবং ২ বছরের সাজাপ্রাপ্ত হুমায়ুন মিয়ার ছেলে হৃদয় গাজী (২৪) কে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে পুলিশ। তাদের সবার বাড়ি বাঞ্ছারামপুরের বিভিন্ন গ্রামে।
গ্রেফতারকৃত ৩ জনকেই তাদের নিজ বাড়ি হতে আটক করে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান। তিনি বলেন, মাদক বহনের অভিযোগে ২০১৮ সালে মামলা হয়।গত বছর আদালত কর্তৃক সাজা হলে তারা লুকিয়ে বাড়িতে আসা যাওয়া করতো।আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৩ জনকেই গ্রেফতার করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...