প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Dec 2025, 9:52 PM
গৃহস্থের গরু চুরি করে বাজারে মাংস বিক্রি প্রমান মিল্লেও বিচার হয়নি চোরের
মাসুদ রানা, কুমিল্লা
শখের গরু ঘরের দেওয়াল ভেঙ্গে চুরি করে নিয়ে জবাই করে মাংস বিক্রি করে দিয়েছে চোরের দল। চোরদের নাম উল্লেখ করে লালমাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী হাসিনা বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব অশ্বতলা নিজ বাড়ি থেকে গত ২০ নভেম্বর দিবাগত রাতে গরু ঘরের পেচনের দেওয়াল ভেঙ্গে গরু চুরি করে নিয়ে যায়। উপজেলার খিলপাড়া গ্রামের সোনা মিয়ার ছেলে সেলিম মিয়া, কালু মিয়ার ছেলে সুমন ও বাগমারা গ্রামের রফিক মিয়ার ছেলে সজিব। এই তিনজন গরুটি চুরি করে নিয়ে খিলপাড়া গ্রামের বাবুল মিয়ার কাছে বিক্রি করে। পরে, তিনি গরুটি জবাই করে বাগমারা বাজারে মাংস বিক্রি করে দেন। যা জনসম্মুখে স্বীকার করেছেন চোরেরা।
জানা যায়, গরুটি চুরি করে নিয়ে যাওয়ার পরে ভাগাভাগিতে টাকা কম দেওয়ার কারনে চোরদের একজন বিষয়টি বলে দেয়। ঘটনার বিষয়ে জানাজানি হলে এলাকাবাসী একসাথ হয়ে চোরদের দরে পেলে। এবং ৩০শে নভেম্বর স্থানীয় মেম্বার মাঈনুদ্দিনের নিকট চোরদের হস্তান্তর করলে পরদিন স্থানীয় ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান লোকমান হোসেন উপস্থিত হয়ে ঘটনাটি বিচারের মাধ্যমে শেষ করার পরামর্শ দিলে স্থানীয়রা সম্মতি জানান। এবং স্থানীয় ভাবে মীমাংসা করে দিবে বলে চোরদের ছাড়িয়ে দেওয়া হয়। কিন্তু ঘটনার বিষয়ে চোরদের স্বীকারোক্তি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের আশ্বাস থাকলেও গরুর মালিক আজও বিচার পায়নি। অবশেষে বিচারের দাবি জানিয়ে থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর স্ত্রী হাসিনা।
এই বিষয়ে স্থানীয় ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান লোকমান হোসেন বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতে গরু চুরির ঘটনাটি তারা স্বীকার করলে আমরা গরুটির মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা দরে ডিসেম্বরের ১০ তারিখের মধ্যে দিতে বলি কিন্তু তারিখ পার হলেও চোরের দল তা মানতে রাজি নন। প্রশাসনের মাধ্যমে বিষয়টি বিচারের দাবি জানাই। বিষয়টি নিয়ে লালমাই থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...