প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Dec 2025, 10:48 PM
চৌদ্দগ্রামে পুলিশের পোশাকে প্রতারণার মাধ্যমে ৬০ হাজার টাকা ছিনতাই
চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের পোশাকে বিকাশ দোকানে এসে প্রতারণার মাধ্যমে ফারুক আহাম্মদ খোকন (৫৪) নামে এক ব্যবসায়ীর ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার বাজারে। এ ঘটনায় সন্ধ্যায় ভুক্তভোগি ব্যবসায়ী ফারুক আহাম্মদ খোকন অজ্ঞাতনামা পুলিশের পোশাকধারী দুই ব্যক্তির নামে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন।
থানায় দায়েরক...ত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের হাড়িসর্দার বাজার এলাকায় মিজান টেলিকম নামীয় একটি বিকাশ দোকানের সামনে বুধবার দুপুরে পুলিশের পোশাকধারী দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে দাঁড়ান। এ সময় মোটরসাইকেলের পেছনের আরোহী ব্যক্তিটি ওই বিকাশ দোকানে এসে একটি বিকাশ পার্সোনাল নম্বরে (০১৮৮২-৫৯৬৬৫৩) ১০ হাজার এবং অপর একটি বিকাশ এজেন্ট নম্বরে (০১৬২৬-০৫১০৮২) ৫০ হাজার টাকা পাঠাতে বলে। দোকানদার ওই ব্যক্তিটির কথামতো উপরোক্ত নম্বরগুলো সর্বমোট ৬০ হাজার টাকা প্রেরণ করেন। এ সময় টাকা পাঠাতে বলা ব্যক্তিটি নিজ মুঠোফোনে কথা বলার ভান করে আকষ্মি দৌঁড়ে তাদের মোটরসাইকেলে উঠে দ্রুত ঘটনা¯’ল থেকে পালিয়ে যায়। ভুক্তভোগি দোকানদার দোকান থেকে বের হয়ে তাদেরকে তাড়া করেও ধরতে পারেননি। পরে ¯’ানীয় ব্যবসায়ীরা জড়ো হয়ে বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ দিতে বলায় ভুক্তভোগি ব্যবসায়ী ফারুক আহাম্মদ খোকন প্রতিকার চেয়ে সন্ধ্যায় থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন বলেন, এ বিষয়ে ভুক্তভোগি ব্যবসায়ী কত..র্.ক একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে পুলিশের একটি টিম কাজ করছে। এ ব্যাপারে ভুক্তভোগি ব্যবসায়ীকে আইনগত সার্বিক সহযোগিতা করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...
আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...