প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Dec 2025, 10:47 PM
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা
চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ক...ষি-আবাদি জমির টপসয়েল কেটে বিক্রির দায়ে মো. বাবুল নামে এক মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাৎক্ষণিক জরিমানা আদায়ের পর অভিযুক্ত মাটি বিক্রেতাকে ভবিষ্যতে আর এমন কাজ করবেন না মর্মে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাফকাত আলী। এ সময় থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনার কাজে সার্বিক সহযোগিতা করেন। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাফকাত আলী।
তিনি জানান, বুধবার বিকালে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে উপজেলার কনকাপৈত ইউনিয়নের চন্দ্রপুর এলাকায় উপজেলার প্রশাসনের উদ্যোগে বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ক...ষি জমির টপসয়েল কেটে অন্যত্র বিক্রির দায়ে “বালু মহাল ও মাটি ব্যব¯’াপনা আইন-২০১০” এর ১৫ ধারা অনুযায়ী চিহিৃত এক মাটি ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা ও তাৎক্ষণিক জরিমানার অর্থ আদায় করা হয়েছে। অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা প্রতিরোধে, আবাদি জমি ও পরিবেশ রক্ষার্থে এবং জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাফকাত আলী। গত কয়েকদিন যাবৎ উপজেলার বিভিন্ন ¯’ানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে মাটি ব্যবসায়ীদের জরিমানা ও অর্থ আদায়ের ঘটনায় উপজেলার সর্বস্তরের জনসাধারণের মনে কিছুটা স্ব¯ি’ ফিরে এসেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...
আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...