প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Dec 2025, 10:33 PM
কুমিল্লা-৫ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জসিম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৫৩ কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন জসিম।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ মনোনয়ন নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন জসিম উদ্দিন জসিম। তিনি জানান, গত ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে মহাসচিবের স্বাক্ষরিত মনোনয়নপত্র তিনি হাতে পেয়েছেন। ২৪ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে এ চূড়ান্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এর আগে রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর হোসেন-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এ সময় বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র সংগ্রহ করে এক প্রতিক্রিয়ায় জসিম উদ্দিন জসিম জানান, নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার জনগণের অধিকার আদায়ে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...
আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...