প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Dec 2025, 10:32 PM
মুরাদনগরে পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগরে একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের খোরশেদ আলমের বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা মরিয়ম বেগম জানান, বুধবার সকালে তার নাতনি পুকুরে একটি পুতুল পড়ে থাকতে দেখে তা তুলে দেওয়ার বায়না ধরে। পরে মরিয়ম বেগমের মেয়ে পুকুরে নেমে পুতুল ভেবে তুলতে গিয়ে দেখতে পান সেটি একটি নবজাতকের নিথর দেহ। বিষয়টি দ্রুত মুরাদনগর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান জামিল খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পাশাপাশি শিশুটির পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...
আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...