প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Dec 2025, 10:28 PM
স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ফরম নিলেন উপজেলা বিএনপি সভাপতি শাওন
চান্দিনা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগদান করে বিএনপি’র দলীয় মনোনয়ন পাওয়ার কয়েক ঘন্টা পর স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করলেন উপজেলা বিএনপি সভাপতি মো. আতিকুল আলম শাওন।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা বিএনপি সভাপতি শাওন এর পক্ষে তার নেতা-কর্মীরা। শাওন এর পক্ষে মনোনয়ন ফরমে স্বাক্ষর করেন উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী আরশাদ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শাহ্ মো. আলমগীর খান, পৌর বিএনপি সহ-সভাপতি শাহজাহান সরকার, সহিদুজ্জামান সরকার, উপজেলা যুবদল সাবেক সভাপতি মাও. আবুল খায়ের, কামাল হোসেন কাউন্সিলর, উপজেলা মৎস্যজীবীদল আহবায়ক ফজলুল সাত্তার।
এ ব্যাপারে উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া জানান- আমরা সকল প্রতিকূল পরিস্থিতিতে বিএনপিতে ছিলাম। কিন্তু বিএনপি আমাদের কোন মূল্যায়ণ না করে রেদোয়ান আহমেদকে এলডিপি থেকে বিএনপিতে এনে কিভাবে মনোনয়ন দেয়? আমাদের নেতা শাওন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েই নির্বাচনে অংশ নিবে এবং বিজয়ী হবেন।
এদিকে, উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করার পর ‘শাওন ভাই’ শ্লোগানে মিছিল করে তারা নেতা-কর্মীরা। মিছিলটি চান্দিনা বাজার হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...