প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Dec 2025, 10:27 PM
লালমাইয়ের দুই অবৈধ ইটভাটা বন্ধ, চার লক্ষ টাকা অর্থদণ্ড
কাজী ইয়াকুব আলী নিমেল
কুমিল্লার লালমাইয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে দুইটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে এসব ইটভাটা থেকে মোট চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে বিপুলসংখ্যক কাঁচা ইট ও কিলন (চুল্লি) ধ্বংস করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রায়হান মোর্শেদ, কেমিস্ট মোঃ শফিকুল ইসলাম, পরিদর্শক জোবায়ের হোসেন এবং হিসাবরক্ষক মোঃ তোফায়েল মজুমদার। অভিযান পরিচালনায় লালমাই আর্মি ক্যাম্প ও লালমাই থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর এলাকার এ কে ব্রিকস ও পেরুল উত্তর ইউনিয়নের আলীশ্বর এলাকার এমরান ব্রিকস কে নিষিদ্ধ এলাকায় অবস্থিত হওয়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৮ (৩) এর ১৮ (২) অনুযায়ী এ কে ব্রিকসকে ২ লাখ টাকা এবং এমরান ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি উভয় ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিপুল পরিমাণ কাঁচা ইট ও কিলন (চুল্লি) ভেঙ্গে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, কুমিল্লা জেলার আওতাধীন সকল এলাকায় পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটা, বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা বলেন, ‘পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি করে এমন কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না। নিষিদ্ধ এলাকায় অবস্থিত হওয়ায় লালমাই উপজেলার দুটি ইটভাটার কাঁচা ইট ও কিলন (চুল্লি) ভেঙ্গে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে এবং চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উভয় ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। তিনি আরও বলেন, কৃষি জমি থেকে মাটি উত্তোলন রোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। ইতোমধ্যে কয়েকটি ট্রাক্টর জব্দ করেছি, জরিমানা করেছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...
আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...