প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Dec 2025, 11:05 PM
বাঞ্ছারামপুরে তিতাস নদীতে অবৈধ মাছ শিকার, নদী আছে মাছ নেই
ফয়সাল আহমেদ, বাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় তিতাস নদীতে দেড় শতাধিক প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে জালের বেড়া দিয়ে মাছ শিকার করছেন। এ কারণে নৌযান চলাচলে বিঘ্ন ঘটছে এবং সাধারণ জেলেরা মাছ শিকার হতে বঞ্চিত হচ্ছেন। প্রতিবছরের মতো এবারও ডিসেম্বর মাস থেকে তিতাস নদীতে মাছ শিকারের নামে অবৈধভাবে জালের বেড়া দেওয়া শুরু হয়েছে। প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ তিতাস নদীর দুই শতাধিক স্থানে এই জাল পাতা হয়েছে। বিশেষত তিতাস মোহনার ঢোলভাঙ্গা নদীর বিভিন্ন স্থানে আড়াআড়িভাবে ২৫০-৩০০ ফুট লম্বা জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে।
সেই সাথে যুক্ত হয়েছে, বৈদ্যুতিক শক দিয়ে স্পট লাইট ফিশিং পদ্ধতি। যা জলজ প্রাণী বিলীন করে দিচ্ছে।
ফলে,বাঞ্ছারামপুরের তিতাস নদী থাকলেও, নেই মাছ। সরেজমিনে দেখা যায়, নীলখী, সাহেবনগর,শিবপুর, দুর্গারামপুর, এবং আছাদনগরের মতো এলাকার নদীপথে জালের বেড়ার কারণে নৌযান চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে দুর্ঘটনাও ঘটছে।
নদীর অবৈধ মাছের ঘের মাছ নির্মূলে অন্যতম কারণ বলে মনে করেন এলাকাবাসী।
তারা বলছেন, যে যতো প্রভাবশালী তার ঘের ততো বেশী।
সাধারণ জেলেরা জানায়, প্রভাবশালী ব্যক্তিরা নদীর সম্পদ দখল করে মাছ শিকার করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একজন জেলে বলেন, আমরা তো মাছ ধরতে পারি না। যারা টাকা-পয়সাওয়ালা, তারাই সব দখল করে নিয়েছে।
দুই উপজেলার দায়িত্বে থাকা ( বাঞ্ছারামপুর ও নবীনগর)উপজেলা মৎস্য কর্মকর্তা আক্কাস আলীর সাথে এবিষয়ে যোগাযোগ করলে তিনি জানান, "নদীতে জালের বেড়া দিয়ে মাছ শিকার সম্পূর্ণ অবৈধ। বিষয়টি জেনেছি এবং খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। " এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বলেন, 'নৌযান চলাচলে বাধা সৃষ্টি করা অপরাধ। মৎস্য কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।'
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ,...
নেপাল এবং তিব্বতের সীমান্তে আকস্মিক বন্যা কারণে বন্ধ হয়েছে ছোছেন খোলা এবং পুরেপু সাংপো নদীর গতিপথ। আ...
হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
দেশের ৬৪ জেলার প্রশাসন, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন...
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...