প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Dec 2025, 10:39 PM
বুড়িচংয়ে স্বপ্ন সংগঠনের নেতৃত্বে উদ্ধারকৃত ২৪ কেজি গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়িচং উপজেলায় স্বপ্ন বুড়িচং সংগঠনের উদ্যোগে পরিত্যক্ত অবস্থায় ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে উদ্ধারকৃত গাঁজাগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে বুড়িচং উপজেলার জগৎপুর হাজী মার্কেটের পাশ থেকে ২ কেজি করে মোট ১২ প্যাকেট গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজাগুলো দুটি বস্তার ভেতরে রাখা ছিল।
স্বপ্নের বুড়িচংয়ের প্রতিষ্ঠাতা মোঃ সাব্বিরুএর নেতৃত্বে সংগঠনের সদস্য মনির হোসেন, এরশাদ, বাবু, কামরুল, আসিফ, আরমান, মুন্না, আরিফ, রিফাত ও নাঈমসহ স্থানীয় যুবসমাজ যৌথভাবে অভিযান চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করেন।
পরবর্তীতে বিকাল ৪টায় জগৎপুর হাজী মার্কেট সংলগ্ন একটি বাগানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেনুএর উপস্থিতিতে গাঁজাগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, স্বপ্নের বুড়িচংয়ের প্রতিষ্ঠাতা মোঃ সাব্বিরসহ এলাকার শতাধিক সাধারণ মানুষ। এ সময় বক্তারা মাদকবিরোধী কার্যক্রমে সামাজিক সংগঠন ও যুবসমাজের ভূমিকার প্রশংসা করেন এবং মাদকমুক্ত বুড়িচং গড়তে সবাইকে সচেতনভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...