প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Dec 2025, 10:40 PM
বিজিবির উদ্যোগে সীমান্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করেছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর তত্ত্বাবধানে সালদানদী বিওপি সংলগ্ন শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এ মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালিত হয়। ক্যাম্পেইনে সীমান্তবর্তী মাদলা, খাদলা ও সালদানদী এলাকার সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
এছাড়াও, শীত মৌসুমে সীমান্তবর্তী গরিব ও দুঃস্থ মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সীমান্ত এলাকায় নিয়মিত এমন মানবিক কার্যক্রম চালু রাখার আহ্বান জানান। বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান (পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি) বলেন, সীমান্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা জোরদারে বিজিবি নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। উল্লেখ্য, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বিজিবি নিয়মিতভাবে এমন মেডিক্যাল ক্যাম্পেইন ও মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করে থাকে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...